bntv24
১ অগাস্ট ২০২৬, ৫:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ১

ডেস্ক :

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংকের দেয়াল ধসে আতিয়ার রহমান (৩৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।শনিবার (১ আগস্ট) উপজেলার গুলিশাখালী ফাজিল মাদ্রাসার নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।নিহত আতিয়ার রহমান যশোর সদর উপজেলার বদর উদ্দিনের ছেলে। তিনি কয়েক দিন ধরে ওই সেপটিক ট্যাংক নির্মাণে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতরে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। এ সময় টানা বৃষ্টির কারণে চারপাশের মাটির চাপে ট্যাংকের দেয়াল ধসে পড়ে। এতে আতিয়ার রহমান চাপা পড়েন। পরে তাঁকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেয়াল তুলে ‘আয়নাঘরের’ অস্তিত্ব গোপনের চেষ্টাকারীদেরও বিচার হবে

শোলাকুড়ীতে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

খুলনা জেলা পরিষদের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমীর এজাজ খান বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ ও রোপন করেন

পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান এর বদলিজনিত বিদায় সংবর্ধনা

বাগেরহাটে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের দেয়াল ধসে শ্রমিক নিহত ১

বটিয়াঘাটা উপজেলা খুলনা জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করেন আমীর এজাজ খান

চার বছরের শিশুকে রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক নারী আত্মহত্যা

ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী

তালায় সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ

ইউপি নির্বাচন নিয়ে ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি, কঠোর শাস্তির দাবি

১০

মেট্রো স্টেশনে ‘বোমা আতঙ্ক’, শেষে যা মিললো

১১

ঈদগাঁওতে রাত্রিকালীন তীব্র লোডশেডিং, অতিষ্ঠ গ্রাহক সমাজ

১২

রামুর ঈদগড়ে ৩ মামলার সাজাপ্রাপ্ত আসামি জহির উদ্দিন বাট্টু গ্রেপ্তার 

১৩

শিক্ষকতার নক্ষত্রপতন ও এক অমলিন স্মৃতি: বিদায়বেলায় সাবেক প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম মোড়ল

১৪

দীর্ঘদিন বন্ধের পর এবার ইসলামাবাদ রেলওয়ে স্টেশনটি ফিরতে যাচ্ছেন যাত্রীসেবায়

১৫

ঈদগাঁও বাজারের “নানান সমস্যা ও উত্তরণের উপায়” শীর্ষক মতবিনিময় সভা 

১৬

পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত

১৭

ঈদগাঁওতে দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২ 

১৮

খুলনা-কালিয়া সড়কে ট্রাকের চাপায় একই পরিবারের ৩ জন নিহত

১৯

কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন

২০