bntv24
১ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

এফসিডিও (FCDO)-এর অর্থায়নে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস (MIPS) প্রকল্পের সহযোগিতায় কেশবপুর নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ)-এর উদ্যোগে দাশ সম্প্রদায়ের প্রান্তিক নারীদের অধিকার নিশ্চিতকরণে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে একটি বিশেষ ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবাট (৩১ জুলাই-২৬) বিকেলে যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা দাসপাড়ায় আয়োজিত এ অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “বৈষম্যহীন সমাজ গড়ি, নারীর অধিকার নিশ্চিত করি” এবং “মর্যাদা ও অধিকারের পথে, আমরা সবাই একসাথে”।কেশবপুর সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য ও ওয়েভ সমন্বয়কারী নাজমা সুলতানা-এর সভাপতিত্বে এবং কেশবপুর উপজেলা পিএফজি সমন্বয়কারী, মোঃ মনসুর আলী-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিএফজি সদস্য, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মাস্টার মকবুল হোসেন মুকুল। স্বাগত বক্তব্য রাখেন, রাজনগর- বাকাবর্ষি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পিএফজি সদস্য প্রভাত কুমার কুণ্ডু। এছাড়া বক্তব্য রাখেন, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পিএফজি সদস্য সুপ্রভাত কুমার বসু এবং ওয়াইপিএজি সদস্য রাজিয়া সুলতানা। বক্তারা বলেন, দাশ সম্প্রদায়ের নারীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের সামাজিক মর্যাদা, শিক্ষা, নিরাপত্তা, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা কেবল মানবিক দায়িত্ব নয়, বরং একটি বৈষম্যহীন ও টেকসই সমাজ গঠনের অন্যতম পূর্বশর্ত। তারা ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দকে প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের অধিকার প্রতিষ্ঠায় আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হোসনেয়ারা পারভিন ঝরনা, নিলুফা ইয়াসমিন, ওয়েভ সদস্য রিনা দাস, মনি দাশ, মালতি রাজি দাশ ও জয়দেব দাশ সহ দাশ সম্প্রদায়ের অন্যান্য নারী সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, যুব প্রতিনিধি, শান্তি সহায়ক প্ল্যাটফর্মের সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা কেশবপুর উপজেলায় দাশ সম্প্রদায়সহ সকল প্রান্তিক নারীর জন্য একটি বৈষম্যহীন, নিরাপদ ও অধিকারভিত্তিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদগাঁওতে রাত্রিকালীন তীব্র লোডশেডিং, অতিষ্ঠ গ্রাহক সমাজ

রামুর ঈদগড়ে ৩ মামলার সাজাপ্রাপ্ত আসামি জহির উদ্দিন বাট্টু গ্রেপ্তার 

শিক্ষকতার নক্ষত্রপতন ও এক অমলিন স্মৃতি: বিদায়বেলায় সাবেক প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম মোড়ল

দীর্ঘদিন বন্ধের পর এবার ইসলামাবাদ রেলওয়ে স্টেশনটি ফিরতে যাচ্ছেন যাত্রীসেবায়

ঈদগাঁও বাজারের “নানান সমস্যা ও উত্তরণের উপায়” শীর্ষক মতবিনিময় সভা 

পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত

ঈদগাঁওতে দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২ 

খুলনা-কালিয়া সড়কে ট্রাকের চাপায় একই পরিবারের ৩ জন নিহত

কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন

আটটি বিভাগেই কম-বেশি বৃষ্টি অব্যাহত থাকতে পারে:আবহাওয়া অধিদপ্তর

১০

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১১

শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত

১২

কাঁচামরিচের দাম বেড়ে কেজি ৪০০ টাকা

১৩

জুলাই সনদের আলোকেই আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

১৪

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

১৫

পোকখালী গোমাতলীর দক্ষিণ চরপাড়ার চলাচল সড়কের মরণ দশা, জনদূর্ভােগ চরমে

১৬

রাজশাহীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নিন্দা

১৭

ডুমুরিয়ার তালতলা নদী মাত্র এক বছরেই পুনরায় ভরাট: পুনঃখননের স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন

১৮

কেশবপুরে মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক  বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

১৯

ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড 

২০