bntv24
১ অগাস্ট ২০২৬, ৩:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউপি নির্বাচন নিয়ে ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি, কঠোর শাস্তির দাবি

মোল্লা জাহাঙ্গীর আলম :

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে “এসএসসি-এইচএসি সনদ বাধ্যতামূলক” মর্মে উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে। এ ধরনের অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন রাজনৈতিক নেতা ও সচেতন মহল।সম্প্রতি বিভিন্ন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রচার করা হচ্ছে, ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে এইচএসসি এবং মেম্বার পদে এসএসসি পাস বাধ্যতামূলক। এমনকি সনদের মূল কপি জমা না দিলে মনোনয়নপত্র বাতিল হবে বলেও দাবি করা হচ্ছে। এতে সম্ভাব্য প্রার্থী ও সাধারণ ভোটারদের মধ্যে চরম বিভ্রান্তি দেখা দিয়েছে।এ বিষয়ে জানতে চাইলে *নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার* স্পষ্ট করে বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়ে নির্বাচন কমিশন এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তিনি জানান, হাইকোর্টের রুলটি পর্যালোচনা করার পর বিদ্যমান আইন, পার্শ্ববর্তী দেশগুলোর আইন এবং এ-সংক্রান্ত আদালতের আগের রায় বা নির্দেশনা বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।কমিশনার আরও বলেন, বর্তমানে কার্যকর আইনে ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য এইচএসসি কিংবা স্নাতক পাস বাধ্যতামূলক নয়। একইভাবে ইউপি সদস্য পদে এসএসসি সনদের মূল কপি জমা না দিলে মনোনয়নপত্র বাতিল হবে, এমন কোনো বিধানও নেই। ফলে নির্বাচন কমিশনের সচিবের বরাতে প্রচারিত দাবিটি সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে ইসি।বিশ্লেষকরা বলছেন, কিছু বদমায়েশ এই ভুয়া পোস্ট করে জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে। নির্বাচনের আগে অস্থিতিশীলতা সৃষ্টি ও যোগ্য প্রার্থীদের দমিয়ে রাখতেই তারা এ অপকর্ম করছে। তারা অবিলম্বে গুজবকারীদের শনাক্ত করে ডিজিটাল নিরাপত্তা আইনে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান।উল্লেখ্য, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী বর্তমানে ইউপি চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থী হতে ন্যূনতম অষ্টম শ্রেণি পাসের যোগ্যতা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুবাইয়ে জামিনে কারামুক্ত বেনজীর

বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী আজ: রাড়ুলীতে নানা কর্মসূচি

কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন 

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁও বাজারে কেন্দ্রীক গণ-শৌচাগার, দাবী উপেক্ষিত 

রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, দুর্নীতিতে থাকবে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ডেভিড ইমন ও তার চার সহযোগীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর

জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে কুলবাড়িয়া-মাগুরখালী সড়ক সংস্কার করলেন চেয়ারম্যান হেলাল

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিলে ঈদগাঁও জামায়াতের অংশগ্রহণ 

১০

ভদ্রা নদীর পলি অপসারণ কাজ পরিদর্শন: কৃষি ও জলাবদ্ধতা মুক্ত এলাকার নিশ্চয়তা চান ভুক্তভোগীরা

১১

ডুমুরিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন 

১২

কয়রায় ৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ঝুঁকিতে ২২ হাজার ৮০৬ শিক্ষার্থীর পাঠদান

১৩

গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

১৪

ঈদগাঁওতে যানবাহন পার্কিং নেই, যাত্রী উঠানামায় বিশৃঙ্খল, আইন থাকলেও বাস্তবায়ন নেই

১৫

রূপসায় অস্ত্রের মুখে ম্যানেজার ও সুপার ভাইজার অপহরণ

১৬

দেয়াল তুলে ‘আয়নাঘরের’ অস্তিত্ব গোপনের চেষ্টাকারীদেরও বিচার হবে

১৭

শোলাকুড়ীতে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১৮

খুলনা জেলা পরিষদের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমীর এজাজ খান বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ ও রোপন করেন

১৯

পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান এর বদলিজনিত বিদায় সংবর্ধনা

২০