bntv24
৪ অগাস্ট ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে অভিভাবক ও শিক্ষার্থীদের মানববন্ধন 

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

যশোরের কেশবপুরে লক্ষ্মীনাথকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু মুসার বদলির দাবিতে অভিভাবক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।  সোমবার (০৩ আগস্ট-২৬) দুপুরে বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকরা প্রধান শিক্ষক আবু মূসার নানা দুর্নীতি অনিয়মের ফিরিস্তি তুলে ধরে এক দফা এক দাবিতে মুসার বদলির জন্য বিভিন্ন শ্লোগান দেয়।মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু মুসা ঠিকমতো বিদ্যালয় আসেন না, প্রতিষ্ঠানের জমি লীজ দিয়ে সেই টাকা নিজে আত্মসাৎ করেন, স্কুলের সকল আয়-ব্যায়ের হিসাব না দেওয়া, ক্লাস না নিয়ে নিজের ছেলেকে নিয়ে ফেসবুক দেখা, ক্লাস টাইমে নিজের গরু-ছাগল চরিয়ে বেড়ানো, সামান্য বিষয় নিয়ে অভিভাবকদের সাথে ঝগড়া বিবাদ করা ও শিক্ষার্থীদের বরাদ্দকৃত খাদ্য নিজের স্বার্থে ব্যবহার-সহ তার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি রয়েছে। এসময় তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের স্বার্থে আবু মূসাকে বদলি করে নতুন শিক্ষক মুসার স্থলাভিষিক্ত করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।বক্তরা আরো বলেন, দুর্নীতিবাজ এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতিষ্ঠানের অভিভাবকরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করলেও ওই কর্মকর্তা অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা না নেওশায় তারা ক্ষোভ প্রকাশ করেন।মানববন্ধনে বক্তব্য রাখেন, মজিদপুর ইউনিয়ন বিএনপির জয়েন্ট সেক্রেটারি শহিদুল ইসলাম, আবু মূসার ছোট ভাই আযুব হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল আহাদ, জামায়াত নেতা আবু সাইদ, অভিভাবক শাহিনের রহমান, লাভলী বেগম, ফাতেমা বেগম, মিরা খাতুন এবং শিক্ষার্থী মারিয়া খাতুন ও খালিদ হোসেন প্রমুখ।এবিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু মূসা বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার সম্পুর্ন মিথ্যা ও ষড়যন্ত্রমুল। সম্প্রতি বিদ্যালয়ে একটি নতুন কমিটি গঠন করা হয়। ও-ই কমিটিতে তাদের পছন্দসই ব্যক্তি মনোনীত না হওয়ায় তারা আমার সম্মানহানি করতে এই পরিস্থিতি সৃষ্টি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৩ বছরের কিশোরীর সন্তান, আপাতত মায়ের জিম্মায় শিশু

ক্যাম্পাসে রণক্ষেত্র! ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত কয়েকজন

খুলনায় পুলিশ পরিচয়ে ডাকাতি মামলায় ৬ জনের যে শাস্তি হলো :

প্রধানমন্ত্রীর দেশব্যাপী গাছ লাগানো উদ্যোগকে স্বাগত জানিয়ে বটিয়াঘাটা প্রেসক্লাব এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন

খুবিতে একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম

পুরস্কার নয়, ভয়! ওসির রোষানলে কলেজছাত্র

বাগেরহাটে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

ডুমুরিয়ায় অসাধু সিন্ডিকেটে অস্থির সবজির বাজার: তদারকির অভাবে দিশেহারা ক্রেতারা

পরিবেশ রক্ষায় ইসলামাবাদ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে চারা বিতরণ

১০

তরুণ নেতৃত্বের প্রতি আস্থা: ৪ নং খর্ণিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা শেখ হুমায়ুন কবির

১১

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

১২

খুলনা দৌলতপুর ব্লাড ডোনেশনের সভাপতি শাহরিয়ার তাজ, সম্পাদক মেহেরব

১৩

রামুতে ট্রাক-বাইক মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

১৪

কেশবপুরে প্রতিবন্ধী নারীকে চলাফেরার সহযোগিতা করে দিলেন ইউএনও

১৫

কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে অভিভাবক ও শিক্ষার্থীদের মানববন্ধন 

১৬

ডুমুরিয়ায় পানি উন্নয়ন বোর্ডের জমি দখল ও মন্দির বিক্রির অভিযোগে প্রতিবাদ সভা

১৭

ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদ্রাসায় ফলজ, বনজ ও ঔষুধি চারা বিতরন 

১৮

পাইকগাছা-কয়রার নেতাকর্মীদের সাথে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

কেএমপি কমিশনারের কঠোর বার্তা:দায়িত্বে অবহেলা নয়, সেবাই মূল লক্ষ্য

২০