৪ অগাস্ট ২০২৬, ২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তরুণ নেতৃত্বের প্রতি আস্থা: ৪ নং খর্ণিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা শেখ হুমায়ুন কবির

খান মহিদুল ইসলাম : নিজস্ব প্রতিবেদক 

জাতীয় সংসদ নির্বাচনের আমেজ শেষ হতে না হতেই সর্বত্রই চলছে ইউনিয়ন নির্বাচনী’র ডামাডোল। সেই ধারাবাহিকতায় আসন্ন ৪ নং খর্ণিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে সমগ্র এলাকা জুড়ে। হাট-বাজার, চায়ের দোকান কিংবা পাড়া-মহল্লা—সর্বত্রই এখন একটাই আলোচনা, কে হচ্ছেন খর্ণিয়ার আগামী দিনের কান্ডারী? তবে সম্ভাব্য প্রার্থী হিসেবে স্থানীয়দের মুখ থেকে জোরেশোরে যার নামটি উঠে আসছে, তিনি ছাত্র রাজনীতি থেকে উঠে আসা, ফ্যাসিস্ট বিরোধী রাজপথের লড়াকু যোদ্ধা,তরুণ বিএনপি নেতা শেখ হুমায়ুন কবির। সরেজমিনে গিয়ে দেখা যায়, খর্ণিয়া ইউনিয়নের সর্বস্তরের এবং সকল শ্রেণী-পেশার মানুষের কাছে এখন এক বিশ্বস্ত ও জনপ্রিয় নাম শেখ হুমায়ুন কবির। দীর্ঘদিন ধরে তিনি এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। করোনাকালীন দুর্যোগ, প্রাকৃতিক বিপত্তি কিংবা যেকোনো সামাজিক প্রয়োজনে তাকে সব সময় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা নিশ্চিত করতে দেখা গেছে।স্থানীয় প্রবীণ ও তরুণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, ঐতিহ্যগতভাবেই খর্ণিয়ার মানুষ এবার একজন উদ্যমী ও তরুণ নেতৃত্ব দেখতে চান, যিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, তরুণ সমাজের অবক্ষয় রোধ এবং জনকল্যাণমুখী সেবা নিশ্চিত করতে ভূমিকা রাখবেন। সেই জায়গায় শেখ হুমায়ুন কবির ইতোমধ্যেই তার সততা, কর্মঠ মনোভাব ও রাজপথের ত্যাগী নেতৃত্বের মাধ্যমে সর্বসাধারণের মনে এক শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন।​নির্বাচনী ভাবনার বিষয়ে শেখ হুমায়ুন কবির বলেন:​”আমি ক্ষমতার জন্য নয়, খর্ণিয়া ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষের অধিকার আদায় ও সেবার মানসিকতা নিয়ে মাঠে কাজ করে যাচ্ছি। দল এবং এলাকার আপামর জনসাধারণ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেন, তবে খর্ণিয়া ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।”প্রচার-প্রচারণায় এখনও আনুষ্ঠানিকভাবে সব প্রার্থী নামেননি, তবে জনপ্রিয়তার নিরিখে এবং সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রে শীর্ষ অবস্থানে রয়েছেন শেখ হুমায়ুন কবির। ইউনিয়নবাসী মনে করছেন, নির্বাচন সুষ্ঠু হলে গণমানুষের এই ভালোবাসা ও সমর্থন ব্যালট বাক্সেও প্রতিফলিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা দুর্নীতিবাজ মাহাবুবুর রহমান বিরুদ্ধে দুদকের মামলা:

১

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

২

ধামইরহাটে দলীয় করনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৩

ডুমুরিয়ায় মানকচু বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক

৪

প্রধানমন্ত্রীর আগমনের পূর্ব প্রস্তুতিতে খুলনা জেলায় অবস্থিত স্টেডিয়াম সমূহ পরিদর্শন করেন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এমপি

৫

দুদকের মামলা, বাদ পড়লেন অর্থ ছাড়ের নেপথ্যে ভূমিকা রাখা কেডিএ’র দুই চেয়ারম্যান, সচিব ও সদস্যরা

৬

ডুমুরিয়ায় পরকীয়ার জেরে রক্তক্ষয়ী হামলার অভিযোগ! দায়ের কোপে পরিমল গুরুতর, রবীনসহ আহত ৪ • খুলনা মেডিকেলে একজন, এলাকায় উত্তেজনা

৭

ঈদগাঁওতে ব্যাংক থেকে টাকা উধাও, থানায় জিডি 

৮

শুভ জন্মদিন ব্যারিস্টার জায়মা রহমান।

৯

কেশবপুরে যাত্রীবেশে বৃদ্ধকে কুপিয়ে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্ত

১০

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে কেশবপুরে প্রস্তুতি সভা।

১১

কেশবপুরে ৮ দলীয় হাডুডু (কাবাডি) টুর্নামেন্ট অনুষ্ঠিত।

১২

তৃণমূল জাগপা’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক নিজামদ্দিন আমিতের নিন্দা ও প্রতিবাদঃ

১৩

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি সহ গুরুত্বপূর্ণ পদে ডাক্তার না-থাকায় চিকিৎসা নিতে আসা রোগীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

১৪

জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি।

১৫

ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় সন্দেহ ভাজন গ্রেফতার -১ 

১৬

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ।

১৭

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ

১৮

পাইকগাছা জনতা ব্যাংকে গ্রাহক হয়রানির অভিযোগ।

১৯

চাঁদাবাজির অভিযোগ ছাড়াই মামলা করতে নতুন আইন হচ্ছে: খুলনায় আইজিপি

২০