bntv24
৪ অগাস্ট ২০২৬, ৯:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেএমপি কমিশনারের কঠোর বার্তা:দায়িত্বে অবহেলা নয়, সেবাই মূল লক্ষ্য

মোল্লা জাহাঙ্গীর আলম :

দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য, গাফিলতি বা অবহেলা বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার জনাব মো. সাজ্জাদুর রহমান। একইসাথে পেশাদারিত্ব, সততা ও জনগণের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।সোমবার (৩ আগস্ট ২০২৬) বিকাল ৪টায় কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অপরাধ ও ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের অংশগ্রহণে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় ও দিকনির্দেশনামূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।সভায় কমিশনার খুলনা মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। তিনি বলেন, নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে টহল, গোয়েন্দা নজরদারি ও মাদক-সন্ত্রাস বিরোধী অভিযান আরও জোরদার করতে হবে।ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, নগরীর ট্রাফিক ব্যবস্থাকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনবান্ধব করতে হবে। যানজট নিরসন, ফুটপাত দখলমুক্তকরণ এবং চালক-পথচারীদের সচেতনতা বৃদ্ধিতে ট্রাফিক পুলিশকে কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন।কমিশনার সাজ্জাদুর রহমান আরও বলেন, “পুলিশ জনগণের বন্ধু। তাই সেবা প্রদানে কোনো হয়রানি নয়। সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে। জনগণের প্রতি সম্মান ও মানবিক আচরণই হবে আমাদের প্রধান শক্তি।সভায় উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিরিক্ত দায়িত্বে এ্যাডমিন এন্ড ফিন্যান্স), জনাব এম. এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিরিক্ত দায়িত্বে এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) ভারপ্রাপ্ত, ডিসি ট্রাফিক ও ডিসি প্রসিকিউশন পুলিশ সুপার কেএমপি”র শফিকুল ইসলাম “সহ কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৩ বছরের কিশোরীর সন্তান, আপাতত মায়ের জিম্মায় শিশু

ক্যাম্পাসে রণক্ষেত্র! ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত কয়েকজন

খুলনায় পুলিশ পরিচয়ে ডাকাতি মামলায় ৬ জনের যে শাস্তি হলো :

প্রধানমন্ত্রীর দেশব্যাপী গাছ লাগানো উদ্যোগকে স্বাগত জানিয়ে বটিয়াঘাটা প্রেসক্লাব এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন

খুবিতে একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম

পুরস্কার নয়, ভয়! ওসির রোষানলে কলেজছাত্র

বাগেরহাটে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

ডুমুরিয়ায় অসাধু সিন্ডিকেটে অস্থির সবজির বাজার: তদারকির অভাবে দিশেহারা ক্রেতারা

পরিবেশ রক্ষায় ইসলামাবাদ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে চারা বিতরণ

১০

তরুণ নেতৃত্বের প্রতি আস্থা: ৪ নং খর্ণিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা শেখ হুমায়ুন কবির

১১

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

১২

খুলনা দৌলতপুর ব্লাড ডোনেশনের সভাপতি শাহরিয়ার তাজ, সম্পাদক মেহেরব

১৩

রামুতে ট্রাক-বাইক মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

১৪

কেশবপুরে প্রতিবন্ধী নারীকে চলাফেরার সহযোগিতা করে দিলেন ইউএনও

১৫

কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে অভিভাবক ও শিক্ষার্থীদের মানববন্ধন 

১৬

ডুমুরিয়ায় পানি উন্নয়ন বোর্ডের জমি দখল ও মন্দির বিক্রির অভিযোগে প্রতিবাদ সভা

১৭

ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদ্রাসায় ফলজ, বনজ ও ঔষুধি চারা বিতরন 

১৮

পাইকগাছা-কয়রার নেতাকর্মীদের সাথে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

কেএমপি কমিশনারের কঠোর বার্তা:দায়িত্বে অবহেলা নয়, সেবাই মূল লক্ষ্য

২০