৫ অগাস্ট ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঈদগাঁওতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান। শাহজালাল মুনিরের সঞ্চালনায় এসময় ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার, জেলা বিএনপির সহ সভাপতি এম মমতাজুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি আবুল কালাম, সাধারন সম্পাদক সেলিম মাহমুদ, উপজেলা জামায়াত আমির সলিম উল্লাহ জিহাদী, জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ইসলামপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসাইন,ছাত্রদল নেতা হাবিব আজাদ, এনসিপি নেতা ফারুক,রহিম চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, ইউপি সচিববৃন্দ, জুলাই শহিদ পরিবারের সদস্যসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার ও ভোটাধিকারের দাবিতে সংঘঠিত একটি ঐতিহাসিক গণআন্দোলন। আন্দোলনে আত্মত্যাগকারীদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে এর ইতিহাস ও চেতনা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানে জুলাই উপলক্ষ্যে আয়োজিত রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদগাঁও উপজেলায় বিভিন্ন উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি ও আলিমের ফলাফল 

১

৩১৫ শিক্ষার্থীর নিবন্ধন…… ঈদগাঁওতে প্রথমবার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

২

ব্রিটিশবিরোধী থেকে স্বৈরাচারবিরোধী আন্দোলন: আমৃত্যু লড়াকু কমরেড কামাখ্যা প্রসাদ রায় চৌধুরী

৩

ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচন তফসিল ঘোষণা: ১৪ নভেম্বর ভোটগ্রহণ

৪

এইচএসসিতে কৃতিত্বের স্বাক্ষর রাখলেন গোবরা কয়রার সজীব

৫

ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

৬

ধামইরহাটে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার

৭

ডুমুরিয়া প্রেসক্লাব নির্বাচন ১৪ নভেম্বর তফসিল ঘোষণা, ৫ নভেম্বর মনোনয়নপত্র দাখিল—সাংবাদিক মহলে নির্বাচনী আমেজ

৮

ডুমুরিয়ার ময়নাপুরে আর্থ সেবা খুলনার চক্ষু ও মেডিকেল ক্যাম্প সকাল থেকে রোগীদের ভিড়, দুপুর ২টা পর্যন্ত চিকিৎসাসেবা—আশপাশের গ্রাম থেকেও ছুটে আসেন রোগীরা

৯

এমপিও নীতিমালা -২০২৫ থেকে বঞ্চিত ডিগ্রি শাখার তৃতীয় শিক্ষকগণ

১০

শাহপুর মধুগ্রাম কলেজে এইচএসসি ফলাফলে ধস, পাসের হার মাত্র ৩৩ শতাংশ ৯০৫ পরীক্ষার্থীর মধ্যে অকৃতকার্য ৬০৭, জিপিএ-৫ পেয়েছে ১৩ জন—শিক্ষার মান নিয়ে প্রশ্ন অভিভাবকদের

১১

সুন্দরবনের শামুক পাচারের সময় আটক ১, ৬০ কেজি শামুক জব্দ

১২

শেখ রাসেল স্মৃতি সংসদ, টেকনাফ উপজেলার ৭১ সদস্যের কমিটি অনুমোদন

১৩

তৃণমূল জাগপা’র পক্ষ থেকে অভিনন্দন :

১৪

যশোরে আঞ্চলিক তরুণ শান্তি সহায়কসম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

১৫

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর!

১৬

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে পরিদর্শনে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু

১৭

ডুমুরিয়ার শলুয়া পূর্ণচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী ২৫ ডিসেম্বর, প্রস্তুতি চলছে

১৮

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির ঈদগাঁও থানা পরিদর্শন

১৯

২ নং কলাতলা ইউনিয়নে চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আজীম শরীফের ব্যাপক গণসংযোগ, মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণ

২০