৯ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুরে অসহায় পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের মশারি বিতরণ

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

যশোরের কেশবপুরে দীর্ঘদিন ধরে পাঁজিয়া ইউনিয়নের পানিবন্দি বাগডাঙ্গা-মনোহরনগর গ্রামের ২৫টি অসহায় পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে মশারি বিতরণ করা হয়ছে।শনিবার (৮ আগস্ট-২৬) সকালে “শুভ কাজে সবার পাশে” এই স্লোগানকে সামনে রেখে উপজেলার বাগডাঙ্গা-মনোহরনগর গ্রামে দীর্ঘদিন ধরে পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘবে তাদের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেয় বসুন্ধরা শুভসংঘ।স্থানীয়রা জানান, বাগডাঙ্গা ও মনোহরনগর গ্রামের মানুষ বছরের প্রায় সাত-আট মাস জলাবদ্ধতার মধ্যে বসবাস করেন। সাম্প্রতিক সময়ে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে গত ২৩ দিন ধরে দুই গ্রামের অধিকাংশ মানুষ পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। ঘরবাড়ির চারপাশে পানি জমে থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। পানির কারণে চলাচলে চরম দুর্ভোগের পাশাপাশি সাপ, ব্যাঙ ও বিভিন্ন জলজ প্রাণীর আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় এলাকায় মশার উপদ্রবও ব্যাপকভাবে বেড়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। দৈনিক কালের কণ্ঠের কেশবপুর প্রতিনিধি নূরুল ইসলাম খান-এর সভাপতিত্বে মশারি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাঁজিয়া ইউনিয়নের ইউপি সদস্য বৈদ্যনাথ সরকার, ফুলতলা উপজেলার জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক, লেখক, প্রাবন্ধিক তাপস মজুমদার, ক্রীড়া ব্যক্তিত্ব সমীর দাস, বিপুল সরকার, বসুন্ধরা শুভসংঘের নেতৃবৃন্দ, সাংবাদিক রায়হান জনিসহ স্থানীয় পানিবন্দি মানুষের।অনুষ্ঠানে বক্তারা বলেন, পানিবন্দি মানুষের দুর্ভোগ শুধু তাদের একার সমস্যা নয়, সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে দুর্যোগকবলিত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। বসুন্ধরা শুভসংঘের মতো সামাজিক সংগঠনের এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করে।অনুষ্ঠান মশাবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি বিবেচনায় পানিবন্দি ও অসহায় ২৫টি পরিবারের মাঝে মশারি বিতরণ করা হয়। দীর্ঘদিন পানিবন্দি অবস্থায় পরিবারগুলোর মাঝে মশারি বিতরণ করায় বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, জলাবদ্ধতার কারণে নানা সমস্যার মধ্যে থাকলেও এ ধরনের মানবিক সহায়তা তাদের কিছুটা স্বস্তি দিয়েছে। পাশাপাশি পানিবন্দি মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে প্রয়োজনীয় ওষুধ, খাবার ও অন্যান্য সহায়তা নিয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান জলাবদ্ধ ভুক্তভোগী জনসাধারণেরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর

ঈদগাঁওতে এসএসসি-দাখিল পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ঈদগাঁওতে এসএসসি-দাখিল পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চারঘাট উপজেলা যুব বিভাগের উদ্যোগে বিশ্ব যুব দিবস উপলক্ষে যুব ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

ঈদগাঁওর গ্রামীন জনপদ থেকে বিলুপ্তি লাঙ্গল,জোয়াল ও মই’র হালচাষ

দ্রুত বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কার না হলে আন্দোলনে নামবেন যানবাহন মালিক-শ্রমিকেরা

রূপসায় যুবদল নেতার ভাইকে গুলি করে হত্যা

নয়া ধূমকেতু পত্রিকার মোড়ক উন্মোচন করেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত

বিশ্বনাথে প্রবাসীর পক্ষ থেকে শিক্ষার্থীদের স্কুল ড্রেস প্রদান

কেশবপুরের বাঁশবাড়িয়া মাঃ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা

১০

নাট্যকার ও কবি মুহম্মদ শফি এবার পাচ্ছেন “দ্যোতনা” সাহিত্য পদক

১১

খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা -২০২৬ সমাপনী অনুষ্ঠান

১২

খুলনা মহানগরীরকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলা আমাদের স্বপ্ন– কেসিসি প্রশাসক 

১৩

কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ বিনামূল্যে ভায়া (VIA) ক্যাম্প

১৪

কেশবপুরে “ভোরের আলো” সামাজিক সংগঠনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

১৫

মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

১৬

খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা -২০২৬ সমাপনী অনুষ্ঠান

১৭

বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ, খুলনা জেলা কমিটি অনুমোদিত,মো: নজরুল ইসলাম, সদস্য সচিব হয়েছে :

১৮

প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও সেবা সহজলভ্য করার তাগিদ

১৯

বটিয়াঘাটায় খুলনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের দোয়া ও আলোচনা সভা

২০