৯ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে হবে -জবি ভিসি ড. রইছ উদদীন

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক ড. রইছ উদদীন বলেছেন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় নৈতিকতার শিক্ষা নেই। তাইতো নামকরা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী ব্যক্তিরাও চিনে না তার মা কে, বাপ কে। এজন্য সব কিছুর পূর্বে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একজন শিক্ষার্থীকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। একজন শিক্ষার্থী নীতি নৈতিকতায় সবার উর্দ্ধে যেন থাকে, সেদিকেই সবাইকে লক্ষ্য রাখতে হবে। যাতে ভবিষ্যতে সে দেশ ও সমাজকে শুদ্ধ করার চেষ্টা করবে। সমাজ বা দেশে সকল অন্যায়, দূর্নীতি বিরুদ্ধে তার কন্ঠস্বর জাগ্রত হবে। আমাদেরকে এমন শিক্ষার্থীই তৈরি করতে হবে। পাশাপাশি বিশ্বের শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে তথ্য ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিতে হবে। তিনি শনিবার (৮ আগস্ট) দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থা’র ২৬তম বৃত্তি প্রদান ও ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। তিনি আরোও বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ‘লার্ণিং উইথ হ্যাপিনেজ’ কর্মসূচী গ্রহণ করছেন। এটার লক্ষ্য হলো শিক্ষার্থীর শিক্ষা জীবন যেন বাস্তবায়িত হয়। এ কর্মসূচী সত্যিকার অর্থে বাস্তিবায়িত হলে শিক্ষা ক্ষেত্রে অনন্য বিপ্লব সাধিত হবে।বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সভাপতি আজাদুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সভাপতি শফিক আহমদ পিয়ার মেম্বারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম, উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান। অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা মুহাম্মদ লুৎফুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা আহমদ আলী হেলালী, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আবুল বশর মোহাম্মদ ফারুক।এসময় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার নেতৃবৃন্দ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর

ঈদগাঁওতে এসএসসি-দাখিল পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ঈদগাঁওতে এসএসসি-দাখিল পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চারঘাট উপজেলা যুব বিভাগের উদ্যোগে বিশ্ব যুব দিবস উপলক্ষে যুব ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

ঈদগাঁওর গ্রামীন জনপদ থেকে বিলুপ্তি লাঙ্গল,জোয়াল ও মই’র হালচাষ

দ্রুত বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কার না হলে আন্দোলনে নামবেন যানবাহন মালিক-শ্রমিকেরা

রূপসায় যুবদল নেতার ভাইকে গুলি করে হত্যা

নয়া ধূমকেতু পত্রিকার মোড়ক উন্মোচন করেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত

বিশ্বনাথে প্রবাসীর পক্ষ থেকে শিক্ষার্থীদের স্কুল ড্রেস প্রদান

কেশবপুরের বাঁশবাড়িয়া মাঃ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা

১০

নাট্যকার ও কবি মুহম্মদ শফি এবার পাচ্ছেন “দ্যোতনা” সাহিত্য পদক

১১

খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা -২০২৬ সমাপনী অনুষ্ঠান

১২

খুলনা মহানগরীরকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলা আমাদের স্বপ্ন– কেসিসি প্রশাসক 

১৩

কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ বিনামূল্যে ভায়া (VIA) ক্যাম্প

১৪

কেশবপুরে “ভোরের আলো” সামাজিক সংগঠনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

১৫

মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

১৬

খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা -২০২৬ সমাপনী অনুষ্ঠান

১৭

বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ, খুলনা জেলা কমিটি অনুমোদিত,মো: নজরুল ইসলাম, সদস্য সচিব হয়েছে :

১৮

প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও সেবা সহজলভ্য করার তাগিদ

১৯

বটিয়াঘাটায় খুলনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের দোয়া ও আলোচনা সভা

২০