bntv24
১০ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপসায় নিজ ঘেরেই মারা গেলেন মৎস্য চাষি অপূর্ব দাস

মোল্লা জাহাঙ্গীর আলম

খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রামে নিজ মৎস্যঘেরে কাজ করতে গিয়ে অপূর্ব দাস (৫০) নামে এক মৎস্য চাষির মৃত্যু হয়েছে। রবিবার (৯ আগস্ট ২০২৬) দুপুরে নিজ ঘের পাড়ে মাটি দেওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পানিতে পড়ে গেলে ডুবে মারা যান।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ডোবা গ্রামের বাসিন্দা অপূর্ব দাস দীর্ঘদিন ধরে নিজের মৎস্যঘেরে মাছ চাষ করে সংসার চালাতেন। রবিবার সকাল থেকে প্রতিদিনের মতো ঘেরের পাড়ে মাটি দিচ্ছিলেন তিনি।এ সময় পাশের ঘেরে কাজ করছিলেন কয়েকজন প্রতিবেশীরা। তারা বলেন, আমরা একই এলাকায় কাজ করছিলাম। সে আমাদের থেকে দুই-তিন ঘের দূরে তার নিজ ঘের পাড়ে মাটি দিচ্ছিল। হঠাৎ ডেকে বলে বুকে ব্যথা করছে। এর ৮-১০ মিনিট পর কোনো সাড়াশব্দ না পেয়ে গিয়ে দেখি সে পানিতে ডুবে আছে।পরবর্তীতে তাকে উদ্ধার করে দ্রুত রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এলাকাবাসীর ধারণা, টানা কয়েকদিনের প্রচুর বৃষ্টিতে অপূর্বর মৎস্যঘের তলিয়ে যাওয়ার উপক্রম হয়। পাড় ভেঙে মাছ ভেসে যাওয়ার আশঙ্কায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। এমন মানসিক চাপই তার মৃত্যুর কারণ হতে পারে।এক প্রতিবেশী বলেন, “গত কয়েকদিনের বৃষ্টিতে তার ঘের পাড় ভেঙে সব মাছ ভেসে যাওয়ার মতো অবস্থা। এই ক্ষতির চিন্তায়, মানসিক চাপ আর গরমে অসুস্থ হয়ে পানিতে পড়ে গেছে।খবর পেয়ে রূপসা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে অসুস্থ হয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হতে পারে বলে পুলিশ জানিয়েছে।এ ঘটনায় ডোবা ও গোয়াড়া গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অপূর্বর পরিবারে নেমে এসেছে শোকের পাশাপাশি আর্থিক অনিশ্চয়তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা জেলা পুলিশের মাসিক আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত সোনালী ব্যাংক পিএলসির নবনির্মিত এটিএম বুথের উদ্বোধন করেন

খুলনা জেলার বটিয়াঘাটার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ্য কুমার দাস কে কুপিয়ে জখম করার উপজেলা প্রশাসন মানববন্ধন কর্মসূচি পালিত

কেশবপুরের থেকে জিপিএ ৪ পেয়েছে লাভিবা আক্তার জিম

আর্সেনিক এ পরিত্যক্ত টিউবওয়েল বিশুদ্ধ পানির সংকট ২৬ শিক্ষার্থী জলাবদ্ধতার ঝুঁকিতে বিদ্যালয়

মণিরামপুরে অভাব জয় করে জিপিএ ৫ পেয়েছে ছন্দা দেবনাথ রুপা 

ভারুয়াখালীকে সিটি কর্পোরেশনে চায় এলাকা বাসী, সংসদ সদস্যকে স্মারকলিপি

কক্সবাজারে ময়লার বিশালাকার স্তুপ,পযর্টকসহ স্থানীয়দের দুর্ভোগ 

ঈদগাঁওতে কন্যার এসএসসির ফলাফল দেখে যেতে পারেননি পিতা

বীরগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক গোষ্ঠীর নতুন নেতৃত্বে সঞ্জয় ঘোষ ও আব্দুর রাজ্জাকগোকুল চন্দ্র রায়

১০

কেএমপি’র ট্রাফিক বিভাগের ৩১ সদস্যকে আর্থিক পুরস্কার দিলেন পুলিশ কমিশনার

১১

রূপসায় পুলিশের বিশেষ অভিযানে আটক ১২

১২

ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা

১৩

মণিরামপুরের ফারদিন শাহরিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই

১৪

পরিবেশ রক্ষায় ঈদগাঁও উপজেলায় ৩০ হাজার ফলজ,বনজ ও ঔষুধি গাছের চারা বিতরন 

১৫

ছাতকের ‘ব্রিজ একাডেমি’তে এসএসসি-২০২৬ এ শতভাগ সাফল্য

১৬

চট্টগ্রামে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

১৭

গোল্ডেন এ+ পেয়েছে মারজানা,ভবিষ্যতে প্রকৌশলী হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে চায়

১৮

ডুমুরিয়া ও বিল ডাকাতিয়ার সীমান্তবর্তী বিলে বাঁশের সাঁকো নির্মাণ কাজের উদ্বোধন করেন আড়ংঘটা ইউপি চেয়ারম্যান জনাব এম এ ফরিদ আক্তার

১৯

এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পেয়ে বাগমারায় স্কুলছাত্রীর আত্মহত্যা

২০