নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদগাঁওতে আদরের কন্যার এসএসসি পরীক্ষার ফলাফল দেখে যেতে পারেননি পিতা। ফলাফল প্রকাশের দিন মরহুম পিতার কুল খানি অনুষ্ঠিত হয়। শিল্পউদ্যোক্তা,ব্যবসায়ী ও সমাজের গ্রহণ যোগ্য ব্যাক্তি ছিলেন মরহুম মনজুরুল হক চৌধুরী।তিনি ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজ পাড়ায় মরহুম ছৈয়দূল করিম চৌধুরীর সন্তান। তারই মেয়ে তাপসি হক রিমছি চলতি সনের এসএসসি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছেন। সে ঐতিহ্যবাহী ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় কৃতি শিক্ষার্থী। রিমছি বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করলো। তার সাফল্যে পেছনে মা-বাবাসহ শিক্ষকদের দিকনির্দেশনা ও নিরলস পরিশ্রমের বড় ভূমিকা রয়েছে। এসএসসির ফলাফল পরবর্তী খুশির দিনে কন্যার পাশে নেই পিতা। তার আদরের বাবার সাথে পরীক্ষার রেজাল্টের আনন্দ ভাগাভাগি করতে পারেননি সদ্য পাশ করা মেয়েটি।
ফলাফল প্রকাশের কয়দিন পূর্বে ইন্তেকাল করে মনজুরুল হক চৌধুরী।
মন্তব্য করুন