Bntv245487
৩ সেপ্টেম্বর ২০২৬, ১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডেঙ্গু রোগীর সঠিক চিকিৎসার জন্য খুলনায় শয্যা বাড়ানোর দাবি প্রেসক্লাবের

ডেস্ক :

সাম্প্রতিক সময়ে খুলনার সর্বত্র ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। পার্শ্ববর্তী জেলা গুলোর রোগীরাও সুচিকিৎসার জন্য স্থানীয় খুমেক, জেনারেল ও খুলনা বিশেষায়িত হাসপাতালে ভর্তি হচ্ছে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। করোনার মতো জনস্বার্থে সরকারি খালি স্থাপনাগুলোতে শয্যা সংখ্যা বাড়িয়ে ডেঙ্গু রোগীর সুচিকৎসার জন্য খুলনা প্রেসক্লাব দাবি জানিয়েছে।খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, মহানগরীসহ প্রত্যেকটি জেলায় প্রতিদিন গড়ে একশ’ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বেসরকারি ও সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এসব হাসপাতালে শয্যা না থাকায় স্বজনরা রোগীদের বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছে। ডেঙ্গু রোগীদের সুচিকিৎসার জন্য ডায়াবেটিক হাসপাতাল, বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার ব্যায়ামাগার, বিএসটিআই, মোংলা বন্দর মিলনায়তন ও শামসুর রহমান রোডস্থ কনভেনশন সেন্টারে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র দাবি করা হয়েছে। একইসাথে সুচিকিৎসার জন্য একাধিক বিশেষ মেডিকেল টিম ও চাহিদা মোতাবেক ওষুধ সরবরাহের দাবিও করা হয়। অনাকাঙ্খিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে সরকার উদ্যোগ নেবেন বলে আশা করা যাচ্ছে।বিবৃতিদাতারা হলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সহ-সভাপতি সোহরাব হোসেন, মোঃ জাহিদুল ইসলাম ও কাজী শামীম আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মোঃ বেল্লাল হোসেন সজল, কোষাধ্যক্ষ বিমল সাহা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, পাঠাগার প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক বশির হোসেন, কার্যনির্বাহী সদস্য মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), কাজী মোতাহার রহমান, মহেন্দ্রনাথ সেন, সোহেল মাহমুদ, মোঃ আনিস উদ্দিন, কে এম জিয়াউস সাদাত, আশরাফ-উল-হক ও মোহাম্মদ আলী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাবল ডেকার স্লিপার বাস পড়লো খাদে, গ্লাস ভে’ঙে যাত্রীদের উদ্ধার

ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন অভিযানে কেডিএ চেয়ারম্যান

কেএমপি কতৃক শীর্ষ সন্ত্রাসী ঢাকাইয়া মাসুম গ্রেফতার

জুমার নামাজের মধ্যদিয়ে ঈদগাঁওতে মসজিদে জালালের আনুষ্ঠানিক উদ্বোধন 

শিক্ষার আলো ছড়াচ্ছে ৬ দশকের পুরোনো রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়, লক্ষ্য এখন সরকারিকরণ

ডুমুরিয়া দুধ বাজারে ‘হৃদয় সুইটস’-এর শুভ উদ্বোধন

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনা রোধে নিসচা’র রোড ক্যাম্পেইন

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ পুলিশের আইজিপির সৌজন্য সাক্ষাৎ

খুলনাজেলা বটিয়াঘাটা উপজেলার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাত ১২ই সেপ্টেম্বর 

১০

অপরাধ দমনে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত, অনলাইন জুয়ার বিরুদ্ধেও কঠোর অবস্থান

১১

জালালাবাদে বিভিন্ন পয়েন্টে মাদক বিরোধী অভিযান

১২

খুলনায় ভুয়া মানবাধিকার ও হানিট্রাপ চক্রের ৪ সদস্য আটক

১৩

উচ্ছেদ অভিযানের একদিন পরেই ঈদগাঁওতে ফের ফুটপাত দখলের চেষ্টা

১৪

কেশবপুর এ এম সাওতুল কোরআন মাদ্রাসার ফলাফল প্রকাশ ও মা সমাবেশ

১৫

ঈদগাঁওতে নিজস্ব অর্থায়নে বাজার পরিচ্ছন্নতা কার্যক্রমে গুন্নুর প্রশংসনীয় উদ্যোগ

১৬

সাগরদাঁড়ীতে এক আনসার কমান্ডার তৈরি করছেন জৈব সার, কীটনাশক ও ছত্রাকনাশক

১৭

মিড ডে মিল কোনো অনুগ্রহ নয়,শিক্ষার্থীদের অধিকার খুলনায় : ববি হাজ্জাজ

১৮

ডুমুরিয়ার চেচুড়ী উল্কা বালিকা বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিদায়, নতুন প্রধান শিক্ষকের যোগদান

১৯

খুবিতে কার্টুন এন্ড স্টোরি মেকিং শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালা উদ্বোধন

২০