ডেস্ক :
ঐতিহ্যবাহী রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়টি মহানগরীর সদর থানা এলাকায় অবস্থিত। তৎকালীন এলাকার শিক্ষানুরাগী মোঃ অলিউর রসুলসহ অন্যান্য সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ অত্র এলাকার সকল জনগণের শিক্ষা বিস্তারে অত্র শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৬০ সালের ৩১ জানুয়ারি প্রতিষ্ঠা করেন। অত্র শিক্ষা প্রতিষ্ঠানটি খুলনাসহ দেশের শিক্ষা বিস্তারে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ১৫টি শ্রেণি শাখায় ক খ গ (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) এক হাজারের অধিক শিক্ষার্থী অধ্যয়নরত এবং জেএসসি ও এসএসসি পাবলিক পরীক্ষার পাসের হার প্রায় শতভাগ। বিদ্যালয়টিতে জেএসসি ও এসএসসি পাবলিক পরীক্ষার কেন্দ্র রয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ও রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয় সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে পরিচালিত হচ্ছে পরিচালনা পরিষদ। বিদ্যালয়টিতে আধুনিক, গ্রন্থাগার, মিলনায়তন, বিজ্ঞানাগার, শিক্ষার্থী কমনরুম, স্যানিটেশনের সুব্যবস্থা, শিখন বান্ধব পরিবেশ, সুবিশাল খেলার মাঠ ও পর্যাপ্ত অবকাঠামো সুবিধা রয়েছে। বিদ্যালয়টি ০.৯১২ একর জায়গার উপর মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়টির অবস্থান এমন এক জায়গায় নগরীর যে কোন স্থান থেকে সহজে যাতায়াত যোগ্য।Startup, Science project, and Innovation Idea Showcasing Tree Plantion Launching program -2026 এ জাতীয় পর্যায়ে অংশগ্রহণ এবং অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক মোঃ মাহাবুর রহমান জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ বিভাগীয় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেন। খেলাধুলা ও সাংস্কৃতিক ক্ষেত্রে থানা, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে বিদ্যালয়ের অনেক সুনাম রয়েছে। এছাড়াও সরকার ঘোষিত বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করে খ্যাতি অর্জন করে আসছে। বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, এলাকার অংশীজন ও কার্যনির্বাহী পর্ষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এলাকার শ্রমিক এলাকা হওয়ায় নি¤œ, মধ্যবৃত্ত শ্রেণি পরিবারের শিক্ষার্থীরা এ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত। এলাকাটি শিল্পনগরী এবং নিকটে কোন সরকারি মাধ্যমিক বিদ্যালয় না থাকায় বিদ্যালয়ের মান ও অত্র এলাকায় গরীব দুঃখী পরিবারের সন্তানদের বিষয়টি বিবেচনা করে প্রতিষ্ঠানটি সরকারিকরণের দাবি সর্বস্তরের। নি¤œ মধ্যবৃত্ত শ্রেণির পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ তৈরি, বিদ্যালয়ে ধরে রাখা এবং তাদের উচ্চ শিক্ষার স্বপ্ন দেখাতে বিদ্যালয়ািটর রয়েছে গৌরবময় ভূমিকা। বিদ্যালয়ের সুনাম সুখ্যাতি সকল মহলে প্রশংসিত। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়টি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি মহানগরীর শিক্ষা বিস্তারের অন্যতম প্রধান আলোকবর্তিতা। তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পিছনে শিক্ষকদের আন্তরিক পরিশ্রম, শিক্ষার্থীদের অধ্যবাসয় এবং অভিভাবকদের অত্যন্ত সহযোগিতা রয়েছে। বিদ্যালয়টিতে বর্তমানে ২৪ জন সুদক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক, একজন তৃতীয় শ্রেণির কর্মচারী ও চারজন চতুর্থ শ্রেণির কর্মচারী কর্মরত আছেন। বিদ্যালয়ের বিভাগীয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোঃ মাহাবুর রহমান বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য অভিজ্ঞ শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকদের সন্মিলিত প্রচেষ্টার ফসল। অভিজ্ঞ শিক্ষক মন্ডলীরা অত্যন্ত আন্তরিকতার সহিত দুর্বল ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের দুর্বলতা ও শিখন ঘাটতি চিহ্নিত করে যতœ সহকারে নিয়মিত পাঠদান পরিচালনা করে থাকেন। তিনি বলেন শিক্ষার মনোন্নয়নে নিয়মিত অভিভাবক সমাবেশ, শিক্ষার্থী সমাবেশে ও শিক্ষক সমাবেশের আয়োজন করা হয়ে থাকে। স্বপ্নের বিদ্যালয় বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঝরে পড়া রোধ, নিয়মিত উপস্থিতি বৃদ্ধির জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ, কোচিং নির্ভরতা কমানো, পাঠে মনোযোগ বৃদ্ধি,সাপ্তাহিক মাসিক পরীক্ষা গ্রহণ, মূল্যায়নের পর পর্যালোচনা, নিয়মিত ইন-হাউজ প্রশিক্ষণের ব্যবস্থা, বাল্যবিবাহ, ইভটিজিং, বুলিং, মাদকাসক্ত নিরাময়, যৌন হয়রানি প্রতিরোধ, জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, কো-কারিকুলাম এ্যাক্টিভিটিস, বিভিন্ন জাতীয় দিবস উদযাপন, বৃক্ষরোপণ কর্মসূচি, ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্ন অভিযান, অগ্নিনিপাক কর্মসূচি, শিক্ষার্থীদের ট্র্যাফিক আইন মেনে চলে পথ চলার নিয়স-কানুন, গার্ল গাইড, স্কাউটিং, শুদ্ধাচার, নৈতিকতা ও মূল্যবোধসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিদ্যালয়টিতে নতুন ছয়তলা ভবন একটি, তিন তলা বিশিষ্ট ভবন একটি, বিজ্ঞানাগার ভবন একটি ও নতুন নির্মাণাধীন চারতলা ভবন, মূলফটক, চারিপাশে বেষ্টিত সুবিশাল প্রাচীর, শিক্ষার্থীদের খেলাধুলার জন্য সুবিশাল খেলার মাঠ, আধুনিক বিজ্ঞানাগার, আধুনিক গ্রন্থাগার রয়েছে। বিদ্যালয় একটি আর্দশ বিদ্যালয়ে পরিণত হয়েছে।অত্র শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক কর্মচারীবৃন্দ, অভিভাবকবৃন্দ, পরিচালনা পর্ষদ ও খুলনাবাসীর একমাত্র প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়টিকে সরকারিকরণ।
মন্তব্য করুন