Bntv245487
৪ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডাবল ডেকার স্লিপার বাস পড়লো খাদে, গ্লাস ভে’ঙে যাত্রীদের উদ্ধার

ডেস্ক :

পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাবল ডেকার স্লিপার বাস সড়কের পাশে পুকুরে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ২০-২৫ জন পর্যটক নিয়ে ‘আইকনিক পরিবহন’-এর বাসটি কুয়াকাটার উদ্দেশ্যে যাচ্ছিল, যার মধ্যে বেশিরভাগই ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। খলিলপুর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়ক সংলগ্ন একটি গভীর পুকুরে পড়ে যায়। খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় বাসের গ্লাস ভেঙে ভেতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করে। দুর্ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও অন্তত ১৩ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার পর থেকেই বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ সরোয়ার, সাংবাদিক মহাতাব ও সেলিমের সুস্থতায় ডুমুরিয়া বিএনপির দোয়া মাহফিল

খুলনায় আইনশৃঙ্খলার অধপতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খুলনা প্রেসক্লাব

সুনামগঞ্জের শান্তিগঞ্জের দেবগ্রামে কারেন্টের তার থেকে আগুন লেগে তিনটি পরিবারের বসতভিটা পুড়ে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

ডাবল ডেকার স্লিপার বাস পড়লো খাদে, গ্লাস ভে’ঙে যাত্রীদের উদ্ধার

ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন অভিযানে কেডিএ চেয়ারম্যান

কেএমপি কতৃক শীর্ষ সন্ত্রাসী ঢাকাইয়া মাসুম গ্রেফতার

জুমার নামাজের মধ্যদিয়ে ঈদগাঁওতে মসজিদে জালালের আনুষ্ঠানিক উদ্বোধন 

শিক্ষার আলো ছড়াচ্ছে ৬ দশকের পুরোনো রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়, লক্ষ্য এখন সরকারিকরণ

ডুমুরিয়া দুধ বাজারে ‘হৃদয় সুইটস’-এর শুভ উদ্বোধন

১০

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনা রোধে নিসচা’র রোড ক্যাম্পেইন

১১

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ পুলিশের আইজিপির সৌজন্য সাক্ষাৎ

১২

খুলনাজেলা বটিয়াঘাটা উপজেলার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

১৩

চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাত ১২ই সেপ্টেম্বর 

১৪

অপরাধ দমনে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত, অনলাইন জুয়ার বিরুদ্ধেও কঠোর অবস্থান

১৫

জালালাবাদে বিভিন্ন পয়েন্টে মাদক বিরোধী অভিযান

১৬

খুলনায় ভুয়া মানবাধিকার ও হানিট্রাপ চক্রের ৪ সদস্য আটক

১৭

উচ্ছেদ অভিযানের একদিন পরেই ঈদগাঁওতে ফের ফুটপাত দখলের চেষ্টা

১৮

কেশবপুর এ এম সাওতুল কোরআন মাদ্রাসার ফলাফল প্রকাশ ও মা সমাবেশ

১৯

ঈদগাঁওতে নিজস্ব অর্থায়নে বাজার পরিচ্ছন্নতা কার্যক্রমে গুন্নুর প্রশংসনীয় উদ্যোগ

২০