Bntv245487
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বীরগঞ্জ

 দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে নুরজাহান জিম নামে এক গৃহবধূকে মারধরের পর গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার স্বামীসহ চারজনের বিরুদ্ধে। এ সময় গৃহবধূর গলায় অর্ধচন্দ্রাকৃতির আঘাতের চিহ্ন সৃষ্টি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।এ ঘটনায় গৃহবধূর বাবা মো. রুহুল আমিন বীরগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছেন।এজাহার সূত্রে জানা যায়, রুহুল আমিনের মেয়ে নুরজাহান জিমের সঙ্গে ২০১৭ সালে রসুলপুর এলাকার মো. রাশেদ ইসলামের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় মেয়ের সুখের কথা চিন্তা করে নগদ টাকা, স্বর্ণালংকার, একটি মোটরসাইকেলসহ বিভিন্ন সামগ্রী দেওয়া হয়েছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তাদের সংসারে পাঁচ বছর বয়সী এক মেয়ে ও তিন বছর বয়সী এক ছেলে রয়েছে।অভিযোগে বলা হয়, সন্তান জন্মের পর থেকে নুরজাহান জিমের কাছে আরও পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন এবং মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তার বাবা।এজাহারে উল্লেখ করা হয়, গত ১৮ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে স্বামী পাঁচ লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। এতে রাজি না হওয়ায় বাঁশের লাঠি দিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে সন্তানদেরসহ তাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। অসুস্থ অবস্থায় তিনি বাবার বাড়িতে আশ্রয় নেন এবং পরে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।গলায় রশি পেঁচিয়ে হত্যাচেষ্টার অভিযোগ এজাহার অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যরা রাতের খাবারে ব্যস্ত থাকার সুযোগে নুরজাহান জিমের স্বামী তাকে গোপনে বাড়ির বাইরে ডেকে নিয়ে আসেন। পরে অভিযুক্তরা দলবদ্ধভাবে তাকে জোরপূর্বক বাড়ি থেকে নিয়ে পশ্চিম দিকে একটি পুকুরের পাশে আমগাছের কাছে যান।অভিযোগ রয়েছে, সেখানে নুরজাহান জিমকে মারধর করার পর তার স্বামী সঙ্গে থাকা একটি রশি দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। একপর্যায়ে তার গলায় অর্ধচন্দ্রাকৃতির আঘাতের চিহ্ন সৃষ্টি হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।এ সময় গৃহবধূর চিৎকার শুনে তার বাবা ও স্থানীয় কয়েকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে অভিযুক্তরা সেখান থেকে সরে যায় বলে অভিযোগ করা হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় নুরজাহান জিমকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এজাহার দায়েরের সময়ও তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন বলে তার বাবা জানান।এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, পাঁচ লাখ টাকা যৌতুক না দিলে এবং লিগ্যাল এইডে করা আবেদন প্রত্যাহার না করলে নুরজাহান জিম ও তার বাবা মো. রুহুল আমিনকে যেখানে পাওয়া যাবে, সেখানে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়।এ ঘটনায় মো. রুহুল আমিন তার মেয়ের জামাই মো. রাশেদ ইসলাম, মো. খিজির আলী, মো. রাবিউল ইসলাম ও মো. রিয়াজুল ইসলামসহ অজ্ঞাত আরও ২–৩ জনের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় মামলা করেছেন।অভিযোগের বিষয়ে মো. রাশেদ ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম থেকে সোনাডাঙ্গা থানার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিম গ্রেফতার

১

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন:

২

তৃণমূল জাগপা’র পক্ষ থেকে শোক প্রকাশঃ

৩

ঈদগাঁওতে সরকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত 

৪

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

৫

প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত ইমতিয়াজ, কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন ও শুভেচ্ছা

৬

ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ

৭

ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

৮

ঈদগাঁওতে অবৈধ ক্লিনিকে অভিযান ও সিলগালা

৯

বটিয়াঘাটা উপজেলার ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন:

১০

খুলনা স্টেডিয়াম ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন করেন :প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

প্রধানমন্ত্রী সফরের দিনেই আবার ও খুলনায় গুলি ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

১২

ডুমুরিয়া প্রেসক্লাব নির্বাচন ১১ পদে ২২ মনোনয়নপত্র, সভাপতি-সম্পাদক পদে জমজমাট লড়াইয়ের আভাস

১৩

ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাংবাদিক জি এম ফিরোজ

১৪

ঈদগাঁওর গ্রামীন সড়কে চলাচলে চরম ঝুঁকি : দূর্ঘটনার আশংকা

১৫

জরুরি বিজ্ঞপ্তি

১৬

পোকখালীতে অবৈধভাবে মাটি কাটায় তিন ডাম্পার জব্দ, দেড় লক্ষ টাকা জরিমানা

১৭

খুলনা-বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

১৮

বীরগঞ্জে ঈদগাহ ও খেলার মাঠের বেহাল দশা পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ইসলাম, সংস্কারে সহযোগিতার আশ্বাস

১৯

চরবানিয়ারী ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই: চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান।

২০