Bntv245487
৫ নভেম্বর ২০২৬, ১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চরবানিয়ারী ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই: চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান।

 

নাঈম হাসান, বাগেরহাট জেলা প্রতিনিধি :-আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চিতলমারী উপজেলাধীন ৬নং চরবানিয়ারী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব জাহিদুর রহমান। সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেছেন। দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিশাল কর্মী ও সাধারণ মানুষের সমাবেশে তিনি এই গণসংযোগ করেন। এ সময় হাজারো সাধারণ মানুষ তাকে বরণ করে নেন।চেয়ারম্যান পদপ্রার্থী মো: জাহিদুর রহমান বলেন, “আমি আপনাদের মাঝে কোনো শাসক হয়ে নয়, একজন সেবক হয়ে আসতে চাই। এই ৬নং চরবানিয়ারী ইউনিয়ন’কে একটি আধুনিক, মাদকমুক্ত ও আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে এই এলাকা অবহেলিত। নির্বাচিত হতে পারলে রাস্তাঘাটের উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা এবং গরিব-দুঃখী মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি নিজেকে উৎসর্গ করব।”এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রার্থীর সাথে অংশ নেন। স্থানীয় বাসিন্দারা বলেন, ” জাহিদুর রহমান বিপদে-আপদে সবসময় আমাদের পাশে থাকেন। করোনাকালীন সময়ে কিংবা যেকোনো দুর্যোগে তিনি নিজ উদ্যোগে মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছেন। আমরা এবার একজন সৎ ও যোগ্য নেতৃত্ব চাই, আর তার জন্য তিনিই সবচেয়ে যোগ্য।”নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গত কয়েক দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সাধারণ ভোটারদের মাঝে মো: জাহিদুর রহমান ’কে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন:

১

তৃণমূল জাগপা’র পক্ষ থেকে শোক প্রকাশঃ

২

ঈদগাঁওতে সরকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত 

৩

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

৪

প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত ইমতিয়াজ, কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন ও শুভেচ্ছা

৫

ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ

৬

ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

৭

ঈদগাঁওতে অবৈধ ক্লিনিকে অভিযান ও সিলগালা

৮

বটিয়াঘাটা উপজেলার ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন:

৯

খুলনা স্টেডিয়াম ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন করেন :প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

প্রধানমন্ত্রী সফরের দিনেই আবার ও খুলনায় গুলি ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

১১

ডুমুরিয়া প্রেসক্লাব নির্বাচন ১১ পদে ২২ মনোনয়নপত্র, সভাপতি-সম্পাদক পদে জমজমাট লড়াইয়ের আভাস

১২

ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাংবাদিক জি এম ফিরোজ

১৩

ঈদগাঁওর গ্রামীন সড়কে চলাচলে চরম ঝুঁকি : দূর্ঘটনার আশংকা

১৪

জরুরি বিজ্ঞপ্তি

১৫

পোকখালীতে অবৈধভাবে মাটি কাটায় তিন ডাম্পার জব্দ, দেড় লক্ষ টাকা জরিমানা

১৬

খুলনা-বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

১৭

বীরগঞ্জে ঈদগাহ ও খেলার মাঠের বেহাল দশা পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ইসলাম, সংস্কারে সহযোগিতার আশ্বাস

১৮

চরবানিয়ারী ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই: চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান।

১৯

চরবানিয়ারী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আলমগীর হোসেন, ঘোষণা করলেন যুগান্তকারী নির্বাচনী ইশতেহার

২০