শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ (খুলনা) প্রতিনিধি জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় খুলনার দাকোপ উপজেলায় লবণাক্ততা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে নিরাপদ পানির সংকট সৃষ্টি হয়। এ সংকট মোকাবিলায় স্থানীয় বাস্তবতা বিবেচনায় দীর্ঘমেয়াদি ও কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি নিরাপদ পানি সংরক্ষণ ও ব্যবহারে স্থানীয় জনগণকে আরও সচেতন করা প্রয়োজন।আজ সকাল ১১টার দিকে উপজেলা কৃষক প্রশিক্ষণকক্ষে ‘উপকূলীয় সম্প্রদায়ের স্থিতিস্থাপকতা বৃদ্ধি’ (ইআরসিসি দ্বিতীয় পর্যায়) প্রকল্পের আওতায় নিরাপদ পানি সংকট সমাধানের জন্য অ্যাভোকেসি সভায় বক্তারা এসব কথা বলেন।কোরিয়ার অর্থায়নে ও বেসরকারি উন্নয়ন সংস্থা জেজেএসের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারি প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মাহমুদ। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আবুবক্কর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার। বক্তব্য রাখেন উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারি প্রোগ্রামার সমীর কুমার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিমসহ প্রমুখ। সভাটি পরিচালনা করেন জেজেএসের উপজেলা সমন্বয়কারী মো. শোয়াইব উদ্দীন। এতে প্রায় ৩০ জন্য উপকারভোগী অংশ নেন।সভায় নিরাপদ পানির সংকটের কারণ, সংকট মোকাবিলায় করণীয় এবং স্থানীয় পর্যায়ে সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সরকারি-বেসরকারি সংস্থা, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। রেইন ওয়াটার হার্ভেস্টিং বা বৃষ্টির পানি সংরক্ষণের বিষয়েও আলোচনা হয়।শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ খুলনা ০১/১০/২৬
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
চট্টগ্রাম থেকে সোনাডাঙ্গা থানার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিম গ্রেফতার
১
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন:
২
তৃণমূল জাগপা’র পক্ষ থেকে শোক প্রকাশঃ
৩
ঈদগাঁওতে সরকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত
৪
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
৫
প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত ইমতিয়াজ, কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন ও শুভেচ্ছা
৬
ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ
৭
ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!
৮
ঈদগাঁওতে অবৈধ ক্লিনিকে অভিযান ও সিলগালা
৯
বটিয়াঘাটা উপজেলার ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন:
১০
খুলনা স্টেডিয়াম ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন করেন :প্রধানমন্ত্রী তারেক রহমান
১১
প্রধানমন্ত্রী সফরের দিনেই আবার ও খুলনায় গুলি ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!
১২
ডুমুরিয়া প্রেসক্লাব নির্বাচন ১১ পদে ২২ মনোনয়নপত্র, সভাপতি-সম্পাদক পদে জমজমাট লড়াইয়ের আভাস
১৩
ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাংবাদিক জি এম ফিরোজ