Bntv245487
১৩ অক্টোবর ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দাকোপে পাউবোর ৪০ মিটার বেড়িবাঁধ ঢাকি নদীগর্ভে বিলীন

শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ (খুলনা) প্রতিনিধি:

খুলনার দাকোপ উপজেলার বটবুনিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের প্রায় ৪০ মিটার ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে ঢাকি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে নদীর প্রবল জোয়ারের চাপে ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। পরবর্তীতে নদীতে ভাটা নামলে পানি উন্নয়ন বোর্ডের প্রচেষ্টায় ব্লক ডাম্পিং ও জিও ব্যাগ দিয়ে ভেতরে পানি প্রবেশ বন্ধ করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন যাবত বটবুনিয়া এলাকায় বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছিল। রোববার সকালে কিছু বুঝে ওঠার আগেই জোয়ারের পানির প্রবল চাপে প্রায় ৪০ মিটার ওয়াপদা বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে অনেকের পুকুরের মাছ ভেসে গেছে এবং ঘরবাড়ি ভেঙে পড়েছে। এলাকার ১৩টি পরিবার এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঘরের মালামাল নিয়ে রাস্তার ওপর অবস্থান নিয়েছে। বেশ কয়েকটি পরিবারের অন্যত্র কোনো জায়গা না থাকায় তারা একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন।নদীতে ঘর বিলীন হয়ে যাওয়া রিনা সরদার (৫৫) কান্নাজড়িত কণ্ঠে বললেন, আগে নদীর পাড়ে ঘর ছিল, অনেক আগেই তা নদীর মধ্যে চলে গেছে। আমার স্বামী অসুস্থ, আমরা সরকারের দেওয়া ঘরে এখন বসবাস করি। হঠাৎ সকালে আমার ঘরের সামনে থাকা গোয়ালঘরটি নদী নিয়ে গেছে। আমার বসবাস করার ঘরটাও এখন ঝুঁকিতে আছে, ঘরের পিছন দিয়েই বাঁধ ভেঙেছে। আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, এখন আমি কী করব, কোথায় যাব? আমার আর কিছু রইল না।রিনা সরদারের মতোই ক্ষতিগ্রস্ত হয়েছেন বটবুনিয়া এলাকার যদুবর সরদার, কৃষ্ণপদ সরদার, প্রশান্ত সরদার, প্রদীপ সরদার, অজিত সরদার, অলকেশ সরদার, গোপাল সরদার, গোবিন্দ সরদার, শেখর সরদার, পরিতোষ সরদার ও নিলু সরদার।তিলডাঙা ইউপি চেয়ারম্যান জালাল উদ্দীন গাজী জানালেন, রোববার সকালে মুহূর্তের মধ্যে বেড়িবাঁধ ভেঙে বেশ কয়েকটি পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপাতত বালুভর্তি জিও ব্যাগ দিয়ে বাঁধ দেওয়ার কাজ করা হয়েছে। তবে ভাঙনকবলিত স্থানটি এখনো ঝুঁকিতে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডসহ আমরা বাঁধ আটকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।খুলনা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মধুসূদন পাল জানিয়েছেন, ভাঙনকবলিত স্থানে জিও ব্যাগ ও ব্লক ডাম্পিং করা হচ্ছে এবং বালুভর্তি জিও টিউবের মাধ্যমে বাঁধ মেরামতের কাজ চলমান রয়েছে।
শচীন্দ্র নাথ মন্ডল
দাকোপ খুলনা
তাং ১১/১০/২৬

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন:

১

তৃণমূল জাগপা’র পক্ষ থেকে শোক প্রকাশঃ

২

ঈদগাঁওতে সরকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত 

৩

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

৪

প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত ইমতিয়াজ, কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন ও শুভেচ্ছা

৫

ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ

৬

ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

৭

ঈদগাঁওতে অবৈধ ক্লিনিকে অভিযান ও সিলগালা

৮

বটিয়াঘাটা উপজেলার ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন:

৯

খুলনা স্টেডিয়াম ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন করেন :প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

প্রধানমন্ত্রী সফরের দিনেই আবার ও খুলনায় গুলি ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

১১

ডুমুরিয়া প্রেসক্লাব নির্বাচন ১১ পদে ২২ মনোনয়নপত্র, সভাপতি-সম্পাদক পদে জমজমাট লড়াইয়ের আভাস

১২

ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাংবাদিক জি এম ফিরোজ

১৩

ঈদগাঁওর গ্রামীন সড়কে চলাচলে চরম ঝুঁকি : দূর্ঘটনার আশংকা

১৪

জরুরি বিজ্ঞপ্তি

১৫

পোকখালীতে অবৈধভাবে মাটি কাটায় তিন ডাম্পার জব্দ, দেড় লক্ষ টাকা জরিমানা

১৬

খুলনা-বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

১৭

বীরগঞ্জে ঈদগাহ ও খেলার মাঠের বেহাল দশা পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ইসলাম, সংস্কারে সহযোগিতার আশ্বাস

১৮

চরবানিয়ারী ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই: চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান।

১৯

চরবানিয়ারী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আলমগীর হোসেন, ঘোষণা করলেন যুগান্তকারী নির্বাচনী ইশতেহার

২০