Bntv245487
১৫ অক্টোবর ২০২৬, ২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদগাঁও উপজেলার জালালাবাদ ও ইসলামপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু 

 

নিজস্ব প্রতিনিধী:- এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতির অংশ হিসেবে ঈদগাঁও উপজেলার জালালাবাদ ও ইসলামপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচীর তথ্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।জানা যায়, ১৫ অক্টোবর ( বৃহস্পতিবার) সকাল দশটায় জালালাবাদের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, জালালাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি নুরুল আলম,সাধারণ সম্পাদক আবদু সালাম, ঈদগাঁও উপজেলা যুবদল আহবায়ক কামাল হোসাইনও ইউনিয়ন বিএনপি, যুবদলের নেতৃবৃন্দরা। তথ্য সংগ্রহকারী ওয়ার্ডের প্রতিটি বাড়ী বাড়ী গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। যুবদল নেতা ও ইউপি সদস্য কামাল হোসাইন বলেন,ধনী আর গরিব সকলেই ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন। অন্যদিকে ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাশকাটায় শুরু হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘আই হ্যাভ এ প্ল্যান’- আওতায় ফ্যামিলি কার্ড কর্মসূচি।বৃহস্পতিবার ইসলামপুর ইউনিয়নের বাশকাটা গ্রামে তথ্য ও ফরম সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠানে  স্থানীয় নেতৃবৃন্দ বলেন, সাধারণ জনগণের জীবনমান উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রতিটি পরিবারকে রাষ্ট্রীয় সহায়তার আওতায় আনার লক্ষ্যেই তারেক রহমানের এই যুগান্তকারী পরিকল্পনা। এতে উপস্থিত ছিলেন,ইউনিয়ন সুপারভাইজার মোহাম্মদ ইমরান,ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দরা।

কর্মসূচির প্রথম দিনে উপস্থিত নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ পরিবারের তথ্য সংগ্রহ করে এবং স্থানীয়দের মাঝে ফরম বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম থেকে সোনাডাঙ্গা থানার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিম গ্রেফতার

১

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন:

২

তৃণমূল জাগপা’র পক্ষ থেকে শোক প্রকাশঃ

৩

ঈদগাঁওতে সরকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত 

৪

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

৫

প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত ইমতিয়াজ, কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন ও শুভেচ্ছা

৬

ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ

৭

ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

৮

ঈদগাঁওতে অবৈধ ক্লিনিকে অভিযান ও সিলগালা

৯

বটিয়াঘাটা উপজেলার ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন:

১০

খুলনা স্টেডিয়াম ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন করেন :প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

প্রধানমন্ত্রী সফরের দিনেই আবার ও খুলনায় গুলি ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

১২

ডুমুরিয়া প্রেসক্লাব নির্বাচন ১১ পদে ২২ মনোনয়নপত্র, সভাপতি-সম্পাদক পদে জমজমাট লড়াইয়ের আভাস

১৩

ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাংবাদিক জি এম ফিরোজ

১৪

ঈদগাঁওর গ্রামীন সড়কে চলাচলে চরম ঝুঁকি : দূর্ঘটনার আশংকা

১৫

জরুরি বিজ্ঞপ্তি

১৬

পোকখালীতে অবৈধভাবে মাটি কাটায় তিন ডাম্পার জব্দ, দেড় লক্ষ টাকা জরিমানা

১৭

খুলনা-বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

১৮

বীরগঞ্জে ঈদগাহ ও খেলার মাঠের বেহাল দশা পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ইসলাম, সংস্কারে সহযোগিতার আশ্বাস

১৯

চরবানিয়ারী ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই: চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান।

২০