Bntv245487
১৬ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় পিএসসির আঞ্চলিক কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন, চাকরিপ্রার্থীদের ভোগান্তি কমবে#ছোট পরিসরের পরীক্ষা হবে খুলনাতেই, ঢাকামুখী নির্ভরতাও কমবে

 

      নিজস্ব প্রতিনিধি :-শেখ মাহতাব হোসেন ।

খুলনায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আঞ্চলিক কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। এর ফলে খুলনা বিভাগসহ আশপাশের জেলার চাকরিপ্রার্থীদের কমিশনের বিভিন্ন সেবা নিতে আর বারবার ঢাকায় যেতে হবে না। পাশাপাশি ছোট পরিসরের নিয়োগ পরীক্ষাও এ কার্যালয়ে আয়োজন করা সম্ভব হবে।নবনির্মিত ভবনটির উদ্বোধন করেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি, বিভাগীয় কমিশনার মো. আব্দুল্লাহ হারুন এবং জেলা প্রশাসক হুরে জান্নাত।উদ্বোধন শেষে হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, খুলনা অঞ্চলের অনেক অসহায় ও আর্থিকভাবে অসচ্ছল চাকরিপ্রার্থীর পক্ষে বিভিন্ন প্রয়োজনে ঢাকায় যাওয়া কঠিন। এখন থেকে তাঁরা খুলনায় বসেই সরকারি কর্ম কমিশনের বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পাবেন। এ কার্যালয়ে পরীক্ষা আয়োজনের ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।সরকারি কর্ম কমিশন সূত্রে জানা গেছে, দেশের সাতটি বিভাগীয় শহরে আঞ্চলিক কার্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কমিশনের সচিব মো. ফজলুর রহমান জানান, সাতটি আঞ্চলিক কার্যালয়ের মধ্যে খুলনাসহ দুটি চালু হয়েছে। আরও দুটি কার্যালয় চালুর অপেক্ষায় রয়েছে। নতুন ভবনে পরীক্ষা আয়োজনের প্রয়োজনীয় সক্ষমতা সম্পর্কেও তিনি তথ্য তুলে ধরেন।সংশ্লিষ্টরা জানান, ছোট পরিসরের পরীক্ষাগুলো এখন থেকে খুলনার আঞ্চলিক কার্যালয়ে নেওয়া সম্ভব হবে। এতে পরীক্ষার আয়োজনের জন্য দূরবর্তী কেন্দ্রের ওপর নির্ভরতা কমবে। অন্যদিকে বিসিএসের মতো বড় পরীক্ষার ক্ষেত্রে স্কুল-কলেজের ওপর নির্ভরশীলতা কমানোরও সুযোগ তৈরি হবে।নতুন এ কার্যালয় চালুর ফলে খুলনা বিভাগের চাকরিপ্রার্থীদের সময়, অর্থ ও যাতায়াতের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে। সরকারি নিয়োগপ্রক্রিয়ায় আঞ্চলিক পর্যায়ে সেবা সম্প্রসারণের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

শেখ মাহতাব হোসেন।০১৭১১৩৬৪৪৩১

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম থেকে সোনাডাঙ্গা থানার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিম গ্রেফতার

১

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন:

২

তৃণমূল জাগপা’র পক্ষ থেকে শোক প্রকাশঃ

৩

ঈদগাঁওতে সরকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত 

৪

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

৫

প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত ইমতিয়াজ, কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন ও শুভেচ্ছা

৬

ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ

৭

ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

৮

ঈদগাঁওতে অবৈধ ক্লিনিকে অভিযান ও সিলগালা

৯

বটিয়াঘাটা উপজেলার ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন:

১০

খুলনা স্টেডিয়াম ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন করেন :প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

প্রধানমন্ত্রী সফরের দিনেই আবার ও খুলনায় গুলি ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

১২

ডুমুরিয়া প্রেসক্লাব নির্বাচন ১১ পদে ২২ মনোনয়নপত্র, সভাপতি-সম্পাদক পদে জমজমাট লড়াইয়ের আভাস

১৩

ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাংবাদিক জি এম ফিরোজ

১৪

ঈদগাঁওর গ্রামীন সড়কে চলাচলে চরম ঝুঁকি : দূর্ঘটনার আশংকা

১৫

জরুরি বিজ্ঞপ্তি

১৬

পোকখালীতে অবৈধভাবে মাটি কাটায় তিন ডাম্পার জব্দ, দেড় লক্ষ টাকা জরিমানা

১৭

খুলনা-বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

১৮

বীরগঞ্জে ঈদগাহ ও খেলার মাঠের বেহাল দশা পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ইসলাম, সংস্কারে সহযোগিতার আশ্বাস

১৯

চরবানিয়ারী ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই: চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান।

২০