Bntv245487
১৭ অক্টোবর ২০২৬, ৮:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বটিয়াঘাটা উপজেলার তিন ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করলেন :এমপি আমির এজাজ খান

আবিদুর রহমান আলিফ

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খান খুলনার বটিয়াঘাটা উপজেলার আমিরপুর, বালিয়াডাঙ্গা ও ভান্ডারকোর্ট ইউনিয়নের বিভিন্ন শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন।পরিদর্শনকালে সংসদ সদস্য পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, পূজার আয়োজন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি উৎসবের আনন্দ ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার মাধ্যমে দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।এ সময় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান,বটিয়াঘাটা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমডি খায়রুল ইসলাম খান জনি, বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বাহাদুর মুন্সি, খুলনা জেলা ছাত্রদলের সদস্য সচিব ইসমাইল হোসেন খান,বটিয়াঘাটা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সোহরাব মুন্সী, ভান্ডারকো্র্ট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আকুঞ্জি, সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন বাবু, ভান্ডারকোট ইউনিয়নের বিএনপির সভাপতি শফিক মলঙ্গী, ছাত্রনেতা বায়েজিদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।সংসদ সদস্যের পূজামণ্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের আয়োজন ও সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বটিয়াঘাটার বিভিন্ন পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন এবং সকলের অংশগ্রহণে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন:

১

তৃণমূল জাগপা’র পক্ষ থেকে শোক প্রকাশঃ

২

ঈদগাঁওতে সরকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত 

৩

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

৪

প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত ইমতিয়াজ, কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন ও শুভেচ্ছা

৫

ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ

৬

ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

৭

ঈদগাঁওতে অবৈধ ক্লিনিকে অভিযান ও সিলগালা

৮

বটিয়াঘাটা উপজেলার ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন:

৯

খুলনা স্টেডিয়াম ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন করেন :প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

প্রধানমন্ত্রী সফরের দিনেই আবার ও খুলনায় গুলি ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

১১

ডুমুরিয়া প্রেসক্লাব নির্বাচন ১১ পদে ২২ মনোনয়নপত্র, সভাপতি-সম্পাদক পদে জমজমাট লড়াইয়ের আভাস

১২

ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাংবাদিক জি এম ফিরোজ

১৩

ঈদগাঁওর গ্রামীন সড়কে চলাচলে চরম ঝুঁকি : দূর্ঘটনার আশংকা

১৪

জরুরি বিজ্ঞপ্তি

১৫

পোকখালীতে অবৈধভাবে মাটি কাটায় তিন ডাম্পার জব্দ, দেড় লক্ষ টাকা জরিমানা

১৬

খুলনা-বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

১৭

বীরগঞ্জে ঈদগাহ ও খেলার মাঠের বেহাল দশা পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ইসলাম, সংস্কারে সহযোগিতার আশ্বাস

১৮

চরবানিয়ারী ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই: চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান।

১৯

চরবানিয়ারী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আলমগীর হোসেন, ঘোষণা করলেন যুগান্তকারী নির্বাচনী ইশতেহার

২০