নিজস্ব প্রতিনিধী খুলনা:- নগরীর শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্পে অনিয়মের অভিযোগে দুই ঠিকাদার ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের ৬ প্রকৌশলীর বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদকের উপ-সহকারী পরিচালক আশিকুর রহমান বাদি হিয়ে খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দু’টি দায়ের করেন। মামলা নম্বর হচ্ছে ১০ ও ১১, তাং-২৫/১০/২০২৬। একটি মামলায়, কাজ না করেই ঠিকাদারকে এক কোটি ৫৫ লাখ টাকা বিল প্রদান এবং আরেকটি মামলায় ঠিকাদারের অনুকূলে অর্থ ছাড় করে ১১ কোটি ১৯ লাখ টাকা রাজস্ব হিসেবে স্থানান্তরের অভিযোগ আনা হয়েছে।
তবে ঠিকাদারকে অতিরিক্ত অর্থ ছাড়ের নেপথ্যে ভূমিকা রাখা কেডিএ’র দুই চেয়ারম্যান, সচিব, সদস্য (উন্নয়ন) ও সদস্য (প্রশাসন)-কে কাউকেই দুদকের মামলায় আসামি করা হয়নি। তাছাড়া খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে সুপারিশ করা হলেও দুদকের মামলায় ত দের অনেকের নাম আসেনি। মূল অভিযুক্তদের মামলা থেকে বাদ দেওয়া নিয়ে বিষয়টি নিয়ে সমালোচনা চলছে। এর আগে গত সোমবার কমিশন থেকে মামলা করার অনুমতি দেওয়া হয়। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন খুলনা দুদকের উপ-পরিচালক মামুনুর রশীদ চৌধুরী।
মন্তব্য করুন