Bntv245487
২৯ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ

নিজস্ব প্রতিবেদক খুলনা ঢাকার  উত্তরখানে তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক একজন কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।বাসা থেকে বের হওয়ার একদিন পর বুধবার বিকেলে তুরাগ নদে পানিতে ভাসমান অবস্থায় তাহসিফ সৌরির মরদেহ পাওয়া যায় বলে জানিয়েছে নৌ পুলিশ। এই ঘটনা সামনে আসার পর সামাজিক মাধ্যমে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে।২০২৪ সালের পাঁচই অগাস্ট আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের সময় উড়োজাহাজে ওঠার যে ভিডিওটি প্রকাশ পেয়েছিল সেটি ধারণ বা ছড়ানোর সঙ্গে তিনি যুক্ত ছিলেন বলে আলোচনা রয়েছে। যদিও বিষয়টি বিবিসির পক্ষ থেকে নিশ্চিত করা যায়নি। মঙ্গলবার বাসা থেকে বের হন বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরি। বুধবার বিকেলে তুরাগ নদে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।বৃহস্পতিবার সকালে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন বিবিসি বাংলাকে জানান, বুধবার বিকেল সাড়ে চারটার তুরাগ নদের রাজবাড়ি ঘাট এলাকা থেকে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। “আমরা ট্রিপল নাইন (৯৯৯) এর মাধ্যমে ফোন পেয়ে উনাকে উদ্ধার করেছি। উনার নাম হলো তাহসিফ সৌরি, অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট,” বলেন তিনি।ঢাকার উত্তরখানে তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক একজন কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসা থেকে বের হওয়ার একদিন পর বুধবার বিকেলে তুরাগ নদে পানিতে ভাসমান অবস্থায় তাহসিফ সৌরির মরদেহ পাওয়া যায় বলে জানিয়েছে নৌ পুলিশ। এই ঘটনা সামনে আসার পর সামাজিক মাধ্যমে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে।পুলিশ বলছে, মরদেহটি ভাসমান অবস্থায় কচুরিপানার মধ্য থেকে উদ্ধার করা হয়। এসময় তার পরনে ছিল সাদা ট্রাউজার এবং কালো জামা। মরদেহে আঘাতের চিহ্ন ছিল কি না এমন প্রশ্নের জবাবে মি. উদ্দিন বলেন, মরদেহটি উদ্ধার করে পোস্টমর্টেমে পাঠানো হয়েছে। এ নিয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি। “আমরা পোস্টমর্টেমে পাঠিয়েছি। সেখান থেকে বিস্তারিত জানা যাবে, আমরা প্রাথমিকভাবে ওটা নির্ধারণ করতে পারিনি,” বিবিসি বাংলাকে বলেন তিনি। তার নিখোঁজ হওয়ার বিষয়ে এখনও কোনো তথ্য পুলিশে হাতে নেই। তবে এটি হত্যাকাণ্ড কি না এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানানো হয়েছে। মি. উদ্দিন বলছেন, “ওনার পরিবার সোহরাওয়ার্দি হাসপাতালে আছে। গতকাল রাতে তিনি বাইরে ছিলেন কিন্তু বাসায় ফেরেননি।”এদিকে, এই ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান।এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। নৌপুলিশ যখন নিয়ে আসবে, তারা বাদি হয়ে মামলা করতে পারে। যেহেতু নৌ পুলিশের আওতাধীন এলাকা, তারাই বিষয়টি দেখবে,” বিবিসি বাংলাকে বলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন:

১

তৃণমূল জাগপা’র পক্ষ থেকে শোক প্রকাশঃ

২

ঈদগাঁওতে সরকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত 

৩

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

৪

প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত ইমতিয়াজ, কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন ও শুভেচ্ছা

৫

ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ

৬

ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

৭

ঈদগাঁওতে অবৈধ ক্লিনিকে অভিযান ও সিলগালা

৮

বটিয়াঘাটা উপজেলার ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন:

৯

খুলনা স্টেডিয়াম ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন করেন :প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

প্রধানমন্ত্রী সফরের দিনেই আবার ও খুলনায় গুলি ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

১১

ডুমুরিয়া প্রেসক্লাব নির্বাচন ১১ পদে ২২ মনোনয়নপত্র, সভাপতি-সম্পাদক পদে জমজমাট লড়াইয়ের আভাস

১২

ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাংবাদিক জি এম ফিরোজ

১৩

ঈদগাঁওর গ্রামীন সড়কে চলাচলে চরম ঝুঁকি : দূর্ঘটনার আশংকা

১৪

জরুরি বিজ্ঞপ্তি

১৫

পোকখালীতে অবৈধভাবে মাটি কাটায় তিন ডাম্পার জব্দ, দেড় লক্ষ টাকা জরিমানা

১৬

খুলনা-বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

১৭

বীরগঞ্জে ঈদগাহ ও খেলার মাঠের বেহাল দশা পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ইসলাম, সংস্কারে সহযোগিতার আশ্বাস

১৮

চরবানিয়ারী ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই: চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান।

১৯

চরবানিয়ারী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আলমগীর হোসেন, ঘোষণা করলেন যুগান্তকারী নির্বাচনী ইশতেহার

২০