Bntv245487
৫ নভেম্বর ২০২৬, ১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দাকোপে সুন্দরবন সংলগ্ন রিসোর্টগুলো পরিদর্শনকরেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ খুলনা প্রতি নিধি :-খুলনার দাকোপ উপজেলায় সুন্দরবনের কোলঘেঁষ ঢাংমারী, বানিশান্তা ও কৈলাশগঞ্জ ইউনিয়নের ১৭ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা ১৮টি রিসোর্টের পরিবেশগত আইনগত বৈধতা এবং এসব স্থাপনার কারণে বিশ্বঐতিহ্য সুন্দরবনের প্রাণ-প্রকৃতির কোনো ক্ষতি হচ্ছে কি না তা সরেজমিন ঘুরে দেখেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন শেখ ফরিদুল ইসলাম। ০৪ নভেম্বর বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সুন্দরবন সংলগ্ন এলাকার রিসোর্টগুলো পরিদর্শনে যান তিনি। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী রিসোর্টগুলোর পরিবেশগত প্রভাব, শব্দদূষণ, বন্যপ্রাণীর নিরাপত্তা এবং স্থাপনাগুলোর আইনগত সঠিকতা সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় খুলনা পরিবেশ অধিদপ্তর এবং সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা, দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে জানতে পারি, পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ও বন বিভাগের আওতাধীন জমিতে একাধিক রিসোর্ট গড়ে তোলা হয়েছে। এসব স্থাপনায় কোনো অনৈতিক বা অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে কি না এবং তার দরুন বনের পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে কি না, তা সরেজমিনে যাচাই করতেই আমার এই সফর। প্রতিমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, রিসোর্টগুলোতে উচ্চ শব্দে জেনারেটর চালিয়ে শব্দদূষণ করা হচ্ছে কি না কিংবা হরিণ শিকারসহ বন্যপ্রাণীর ঝুঁকির মতো কোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। বনের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় বা আইন ভঙ্গ হয় এমন প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট রিসোর্টগুলো তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে। সুন্দরবনের নিরাপত্তা ও প্রাণ-প্রকৃতি রক্ষা করা সরকারের প্রধান দায়িত্ব, সেখানে কেউ বিঘ্ন ঘটালে কোনো ছাড় দেওয়া হবে না। রিসোর্ট পরিচালনা সম্পর্কিত নির্দেশনায় তিনি পরিবেশবান্ধব প্রযুক্তির ওপর জোর দিয়ে বলেন, উপকূলীয় এই এলাকায় সৌরবিদ্যুৎ ব্যবহারের পর্যাপ্ত সুবিধা রয়েছে। ফলে শব্দদূষণ তৈরি করে জেনারেটর চালানো কঠোরভাবে নিষিদ্ধ করা হচ্ছে। যেহেতু ইসিএ এলাকায় এসব রিসোর্ট তৈরি হয়েছে, সেহেতু এগুলোর প্রয়োজনীয় অনুমোদন রয়েছে কি না তা সরকারের উচ্চপর্যায়ে যাচাই করা হবে।প্রাথমিক পর্যবেক্ষণে বনের ওপর প্রত্যক্ষ বড় ধরনের ক্ষতির কোনো দৃশ্য চোখে পড়েনি জানিয়ে প্রতিমন্ত্রী জানান, সরেজমিনে সংগৃহীত তথ্য ও পর্যবেক্ষণ নিয়ে দ্রুতই মন্ত্রণালয়ে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে এসব রিসোর্টের বিষয়ে সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।শচীন্দ্র নাথ মন্ডলদাকোপ খুলনাতাং৪/১১/২৬

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম থেকে সোনাডাঙ্গা থানার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিম গ্রেফতার

১

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন:

২

তৃণমূল জাগপা’র পক্ষ থেকে শোক প্রকাশঃ

৩

ঈদগাঁওতে সরকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত 

৪

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

৫

প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত ইমতিয়াজ, কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন ও শুভেচ্ছা

৬

ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ

৭

ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

৮

ঈদগাঁওতে অবৈধ ক্লিনিকে অভিযান ও সিলগালা

৯

বটিয়াঘাটা উপজেলার ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন:

১০

খুলনা স্টেডিয়াম ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন করেন :প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

প্রধানমন্ত্রী সফরের দিনেই আবার ও খুলনায় গুলি ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

১২

ডুমুরিয়া প্রেসক্লাব নির্বাচন ১১ পদে ২২ মনোনয়নপত্র, সভাপতি-সম্পাদক পদে জমজমাট লড়াইয়ের আভাস

১৩

ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাংবাদিক জি এম ফিরোজ

১৪

ঈদগাঁওর গ্রামীন সড়কে চলাচলে চরম ঝুঁকি : দূর্ঘটনার আশংকা

১৫

জরুরি বিজ্ঞপ্তি

১৬

পোকখালীতে অবৈধভাবে মাটি কাটায় তিন ডাম্পার জব্দ, দেড় লক্ষ টাকা জরিমানা

১৭

খুলনা-বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

১৮

বীরগঞ্জে ঈদগাহ ও খেলার মাঠের বেহাল দশা পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ইসলাম, সংস্কারে সহযোগিতার আশ্বাস

১৯

চরবানিয়ারী ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই: চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান।

২০