আবিদুর রহমান আলিফ:-খুলনা বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘স্কিল-বেইজড পারফরম্যান্স অ্যাসেসমেন্ট ফর নন-একাডেমিক অফিসার এন্ড স্টাফ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোঃ আসলাম হোসেন।কর্মকর্তা-কর্মচারীরাও এই নতুন পদ্ধতিকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছেন-এটি একটি অত্যন্ত প্রশংসনীয় দিক।কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, কর্মকর্তা-কর্মচারীদের আপগ্রেডেশনের জন্য এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। তিনি আরও বলেন, প্রত্যেককে নিজ নিজ পদের মূল কাজ সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে এবং প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে।কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনুর রশীদ খান এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান।বক্তারা বলেন, দাপ্তরিক কাজের ক্ষেত্রে সবাইকে স্ব স্ব অবস্থান থেকে নিজস্ব কর্মদক্ষতার প্রমাণ দিয়েই প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি বা আপগ্রেডেশন অর্জন করতে হবে বলেও তারা মন্তব্য করেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মোঃ নূরুল ইসলাম সিদ্দিকী।
মন্তব্য করুন