২২ ডিসেম্বর ২০২৫, ৬:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরান হঠাৎ হামলা চালাতে পারে— ট্রাম্পকে জানাল ইসরায়েল

নিজেস্ব প্রতিনিধি:ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র মহড়া হঠাৎ হামলার কারণ হতে পারে— এমন আশঙ্কার কথা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছে ইসরায়েল। মার্কিন গণমাধ্যম সিএনএনের বরাতে এ তথ্য জানা গেছে।প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান জেনারেল ইয়াল জামির যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপারের সঙ্গে কথা বলেছেন। ইয়াল জামির সতর্ক করে বলেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পরিচালিত সাম্প্রতিক মহড়াগুলো আকস্মিক হামলার প্রস্তুতি হতে পারে। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সামরিক সমন্বয় আরও জোরদারের আহ্বানও জানান।এদিকে ইসরায়েল নতুন করে ইরানের বিরুদ্ধে হামলার সম্ভাব্য বিকল্প পরিকল্পনা ট্রাম্পের কাছে তুলে ধরতে পারে বলে ইঙ্গিত মিলছে।উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ‘রাইজিং লায়ন’ অভিযানে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এতে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার ও বিজ্ঞানীরা নিহত হন। জবাবে ইরান ‘ট্রু প্রমিস ৩’ অভিযানে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়।পরিস্থিতি আরও ঘোলাটে হলে ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের ফোরদো পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। এরপর ইরান কাতারের আল উদেইদে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা করে। টানা ১২ দিনের উত্তেজনার পর ২৪ জুন যুদ্ধবিরতির ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অটোরিকশাচালক আজমের সততার অনন্য দৃষ্টান্ত 

কেশবপুরে ১২২ জন ডেঙ্গুতে আক্রান্ত নেই মশা নিধণের কার্যক্রম

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচী ঈদগাঁও উপজেলায় পালিত

সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক

সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রেডিটেশনের অগ্রগতি বিষয়ে ডিসিপ্লিন প্রধানদের সঙ্গে উপাচার্যের বৈঠক:

কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বাংলাদেশ পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি

খেলতে গিয়ে ডোবায় পড়ে প্রাণ গেল ২ বছরের জবার সবার অজান্তে পানিতে তলিয়ে গেল নিষ্পাপ শিশু—কৃষ্ণনগরে শোকের মাতম

১০

জমে উঠেছে ডুমুরিয়ার রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির অভিভাভক পদের নির্বাচন

১১

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় লাইব্রেরি ওরিয়েন্টেশন ট্রেনিং অনুষ্ঠিত:

১২

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম:

১৩

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে একলক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় 

১৪

বটিয়াঘাটা উপজেলার সিলিন্দামারী মোড়ে গোবিন্দের মৃত্যু নিয়ে প্রশ্ন, স্ট্রোক নাকি হত্যা?

১৫

বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযান, অবৈধ পাটা ও জাল বিনষ্ট:

১৬

খুলনা বিশ্ববিদ্যালয় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের আয়োজনে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চারাগাছ বিতরণ করছে শিক্ষার্থীরা উদ্বোধন করেন : খুলনা বিশ্ববিদ্যালয় উপাচার্য 

১৭

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

১৮

ভূমি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি:

১৯

কয়রায় ডিআইডিআরএম কল প্রোগ্রামের সমন্বয় সভা অনুষ্ঠিত

২০