Admin
৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একটি পক্ষ আমাদের মা-বোনদের ভয় পাচ্ছে : নাহিদ ইসলাম

নিজেস্ব প্রতিনিধি:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেনছেন, কেউ যদি ভোট চুরি কিংবা জালিয়াতির চেষ্টা করে, তাহলে তার পরিণতি ফ্যাসিস্টদের মতো হবে।আসন্ন নির্বাচন হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন, সংস্কারের নির্বাচন, ঋণখেলাপিদের বিরুদ্ধে জনগণের রায়ের নির্বাচন। মা-বোনদের নির্যাতনের বিরুদ্ধে রায়ের নির্বাচন।দেশকে আধিপত্যবাদী ও ফ্যাসিবাদি থেকে মুক্ত হওয়ার নির্বাচন। ইনসাফের পক্ষে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে আমরা আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করেছি। দেশের মানুষ এখন নতুনদের সূযোগ দিতে চায়।তিনি বলেন, একটি পক্ষ আমাদের মা-বোনদের ভয় পাচ্ছে। তাই তারা মা-বোনদের প্রচারে বাধা দিচ্ছে। তারা ভয় পেয়ে শেরপুরে আমাদের এক ভাইকে হত্যা করেছে। যারা হত্যার মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, তাদের রাজনীতি রুখে দিতে হবে। হত্যার রাজনীতি বন্ধ করতে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন। তাদের রুখে দেওয়ার দিন ১২ ফেব্রুয়ারি।শহিদ ওসমান হাদির হত্যাকারীদের এখনো ধরতে পারেনি সরকার। বিচারের দাবিতে তার পরিবার যমুনার সামনে অবস্থান করেছে। হত্যাকারীদের ধরতে না পারা অন্তর্বর্তী সরকারের অন্যতম ব্যর্থতা।ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে এখনো দেশবাসী ও তার পরিবার রাজপথে রয়েছে। ওসমান হাদির নীতি, আদর্শ ও জুলাই অভ্যুত্থানের আদর্শে নির্বাচনে রায় আসবে।তিনি বলেন, ‘আমরা আজাদি ও আধিপাত্যবাদ বিষয়ে এক বিন্দুও ছাড় দেব না।’আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে আসবেন। আমাদের বিরুদ্ধে ভোট দিলেও আসবেন। ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে ভোটকেন্দ্রে যাবেন। গোলামির বিরুদ্ধে রায় দিতে ভোটকেন্দ্রে যাবেন।তিনি বলেন, দেশের মানুষ দাবি প্রতিষ্ঠায় জালেমের বিরুদ্ধে রায় দেবেন। বর্তমান সময় অনেক গুরুত্বপূর্ণ সময়। আসন্ন সরকার গঠনের মধ্য দিয়ে আধিপত্য দূর করতে পারব। দিল্লির তাঁবেদারি দূর করতে হবে।তিনি বলেন, ‘আমরা কোনো রক্তচক্ষুকে ভয় পাই না। একটি দলের নেতা বিদেশ থেকে এসে বলেছেন, আমার একটি প্ল্যান আছে। আমরা সাধুবাদ জানিয়েছিলাম। সম্প্রীতির রাজনীতি করতে চেয়েছিলাম। তাই বলেছিলাম শেয়ার করেন।কিন্তু এখন দেখছি তিনি দেশের কোথায় চিনিকল আছে, কোথায় ইপিজেড আছে, কোথায় সয়াবিন চাষ হয়, কোথায় ভুট্টা চাষ বেশি হয়, তা তিনি কিছুই জানেন না। তিনি দেশ ও জনগণ সম্পর্কে জানেন না।তিনি ১৭ বছর দেশে ছিলেন না। এমন কোনো প্ল্যান আমরা কাউকে বাস্তবায়ন করতে দেব না, যাতে দেশে আবার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠা পাবে। দুর্নীতির রাজনীতি আবার ফিরে আসবে। দেশ পিছিয়ে যাবে এমন প্ল্যান বাস্তবায় হতে দেব না।’এ জন্য সবাইকে তিনি প্রস্তুত হতে আহ্বান জানান। নাহিদ ইসলাম বলেন, আর কোনো দুর্বৃত্ত যেন দেশের রাজনীতিতে ফেরত না আসে। এ দেশের মানুষ আর কোনো বেঈমান প্রতারকের হাতে ক্ষমতা দিতে চায় না।১১দলীয় জোট ক্ষমতায় গেলে দক্ষ লোকের অভাব হবে না। দেশের ও বিদেশের অভিজ্ঞ লোকদের সংযুক্ত করা হবে।তিনি বলেন, ঢাকা ১৯ আসনে ১১দলীয় প্রার্থী দিলশানা পারুল দেশের মানুষের কথা চিন্তা করে বিদেশ থেকে দেশবাসীর সেবা করার জন্য ফিরে এসেছেন। তাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে আহ্বান জানান নাহিদ ইসলাম।তিনি আজ শুক্রবার সাভারে ঢাকা-১৯ আসনে ১১দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী দিলশানা পারুলের শাপলা কলি প্রতীকের নির্বাচনি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। সাভার পৌর এলাকার শাহীবাগে মাতৃবাগান মসজিদসংলগ্ন মাঠে এ সভায় সভাপতিত্ব করেন এনসিপি সাভার উপজেলা আহ্বায়ক জুলকারনাইন।সভায় আরও বক্তব্য দেন ঢাকা-১৯ আসনে ১১দলীয় জোটের প্রার্থী এনসিপির নেত্রী দিলশানা পারুল, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা দেলোয়ার হোসেন, জেলা সেক্রেটারি মাওলানা আফজাল হোসেন, জেলা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহীদুল ইসলাম, সাভার জেলা রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

কেশবপুরে ২৩ পিস ইয়াবাসহ ইজিবাইক জব্দ, আটক ২

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

১০

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

১২

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

১৩

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

১৪

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

১৫

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

১৬

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

১৭

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

১৮

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১৯

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

২০