নিজেস্ব প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত প্রগতিশীল ও মধ্যপন্থি ইসলামী রাজনৈতিক দল, যা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে মিল রেখে নিজেদের নীতিগুলো ক্রমাগত পরিমার্জন করেছে। আমরা সবসময়ই গণতান্ত্রিক ও জনমুখী রাজনীতিতে বিশ্বাসী।ভারতের সাপ্তাহিক ইংরেজি ম্যাগাজিন ‘দ্য উইক’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।সাক্ষাৎকারে জামায়াতের ভবিষ্যৎ পরিকল্পনা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং নারী ও সংখ্যালঘুদের বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করেছেন দলটির আমির শফিকুর রহমান।সাক্ষাৎকারটির নির্বাচিত অংশ পাঠকদের জন্য তুলে ধরা হলো-দ্য উইক: দল নিষিদ্ধ হওয়া, এরপর প্রথম জাতীয় নির্বাচনে অংশ নেওয়া, জামায়াতে ইসলামী কতটা প্রস্তুত?শফিকুর রহমান: যদিও জামায়াতে ইসলামীর ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের পতনের মাত্র কয়েক দিন আগে, বাস্তবে ২০১৩ সাল থেকেই দলকে কার্যত নিষিদ্ধ হিসেবে বিবেচনা করা হচ্ছিল। রাজনৈতিক উদ্দেশ্যে বিচার বিভাগের অপব্যবহারের মাধ্যমে জামায়াতের নিবন্ধন বাতিল করা হয় এবং নির্বাচনের প্রতীক কেড়ে নেওয়া হয়। এই দমননীতির সময়টি ছিল বাংলাদেশে নির্বাচনভিত্তিক গণতন্ত্রের পতনের সময়।নিবন্ধন বাতিল, গণগ্রেপ্তার ও ভয়ভীতি সত্ত্বেও জামায়াতে ইসলামী কখনো জনগণ থেকে বিচ্ছিন্ন হয়নি। বিশেষ করে ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সরকার পর্যায়ে আমাদের ফলাফল প্রমাণ করেছে, সংগঠন হিসেবে আমরা দৃঢ় ছিলাম এবং জনগণের সমর্থন আমাদের সঙ্গে ছিল। সাম্প্রতিক গণ-অভ্যুত্থান এবং আদালতের রায়ে জামায়াতের নিবন্ধন ও প্রতীক পুনর্বহালের পর আমাদের সমর্থকেরা নতুন করে উদ্দীপ্ত হয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বর থেকে আমরা সক্রিয়ভাবে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনে আমাদের ছাত্রসংগঠনের বিজয় তরুণ ভোটারদের আস্থার প্রতিফলন। সেই অর্থে জামায়াতে ইসলামী শুধু প্রস্তুত নয়, আমরাপুরোপুরি প্রস্তুত।দ্য উইক: নির্বাচনী রাজনীতি না থাকার বছরগুলো থেকে জামায়াত কী শিক্ষা নিয়েছে?শফিকুর রহমান: আনুষ্ঠানিক নির্বাচনী রাজনীতির বাইরে থাকলেও জামায়াতে ইসলামী কখনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ থেকে সরে দাঁড়ায়নি। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আমরা বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে অংশ নিয়েছিলাম এবং যৌথ প্রতীকে নির্বাচন করেছি। সেই অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে, যখন গণতন্ত্রই হুমকির মুখে পড়ে, তখন গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্য অত্যন্ত জরুরি।এই সময়গুলো শেষ পর্যন্ত জামায়াতে ইসলামীকে আরও শক্তিশালী করেছে। আমরা সাংগঠনিক কাঠামো সুসংহত করেছি, অভ্যন্তরীণ শৃঙ্খলা জোরদার করেছি এবং তৃণমূলের সঙ্গে সম্পর্ক আরও গভীর করেছি। পাশাপাশি সমসাময়িক সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রাখতে আমাদের রাজনৈতিক কৌশল পুনর্মূল্যায়ন করেছি। জামায়াতে ইসলামী একটি প্রগতিশীল ও মধ্যপন্থী ইসলামি রাজনৈতিক দল, যা সময়ের পরিবর্তনের সঙ্গে নীতি ও কর্মসূচি পরিমার্জন করেছে। তবে গণতান্ত্রিক ও জনমুখী রাজনীতির ভিত্তি থেকে কখনো সরে যায়নি।
মন্তব্য করুন