২০ ফেব্রুয়ারী ২০২৬, ১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আর কতদিন যমুনায় থাকছেন ড. ইউনূস

নিজেস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন দলটির নেতা তারেক রহমান। শপথের মধ্য দিয়ে প্রধান উপদেষ্টার পদ বিলুপ্ত হয়।এর মধ্যে আলোচনায় আসে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কথা। তিনি এখন কী করবেন, তিনি আর কতদিন সরকারি বাসভবনে অবস্থান করবেন, নাকি তা ইতোমধ্যে ছেড়ে দিয়েছেন— এসব নিয়ে জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন।এ বিষয়ে ড. ইউনূসের ঘনিষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন, তিনি বর্তমানে স্ত্রী ও মেয়েসহ যমুনাতেই অবস্থান করছেন। মূলত গুলশানে তার নিজের বাসার কিছু সংস্কার বা ‘রিনোভেশন’ কাজ চলছে। সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত তিনি যমুনাতে থাকতে পারেন। কাজ শেষ হলেই তিনি স্থায়ীভাবে গুলশানের বাসায় ফিরে যাবেন।এদিকে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার পরও অধ্যাপক ইউনূস সরকারি বাসভবন যমুনায় থাকছেন কি না—এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান বলেন, ‘এক সপ্তাহের জন্য এখন উনি (অধ্যাপক ইউনূস) যমুনায় আছেন। পরে উনি গুলশানের বাসায় মুভ করবেন। বৃহস্পতিবারও অধ্যাপক মুহাম্মদ ইউনূস স্ত্রী ও মেয়েসহ যমুনায় অবস্থান করছেন।’অন্যদিকে, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই তার বাসভবন নির্ধারণ করেছেন।ডিএমপি কর্মকর্তা মীর আসাদুজ্জামান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের এখানে ওঠার কথা নিশ্চিত হয়েছে। তবে ভবনটিতে কিছু সংস্কার কাজ করা হবে, যা সম্পন্ন হতে আনুমানিক মাস দুয়েক সময় লাগতে পারে।’অন্যদিকে, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী যখন উঠবেন, তখন ওনার চাহিদা অনুযায়ী কিছু সংস্কার প্রয়োজন হবে। প্রধান উপদেষ্টা ওঠার আগেও কিছু কাজ করা হয়েছিল। আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি যে, ভবনটি খালি পাওয়ার পর এক মাসের মধ্যেই তা ব্যবহারের জন্য প্রস্তুত করতে পারব।’জুলাই গণঅভ্যুত্থানে সরকার পতন হলে ২০২৪ সালের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। টানা ৫৫৯ দিন দায়িত্ব পালনের পর গত ১৭ ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে পদ ছাড়েন। দায়িত্ব শেষে কোনো রাষ্ট্রীয় প্রটোকল ছাড়াই তিনি যমুনায় ফিরে যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অটোরিকশাচালক আজমের সততার অনন্য দৃষ্টান্ত 

কেশবপুরে ১২২ জন ডেঙ্গুতে আক্রান্ত নেই মশা নিধণের কার্যক্রম

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচী ঈদগাঁও উপজেলায় পালিত

সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক

সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রেডিটেশনের অগ্রগতি বিষয়ে ডিসিপ্লিন প্রধানদের সঙ্গে উপাচার্যের বৈঠক:

কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বাংলাদেশ পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি

খেলতে গিয়ে ডোবায় পড়ে প্রাণ গেল ২ বছরের জবার সবার অজান্তে পানিতে তলিয়ে গেল নিষ্পাপ শিশু—কৃষ্ণনগরে শোকের মাতম

১০

জমে উঠেছে ডুমুরিয়ার রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির অভিভাভক পদের নির্বাচন

১১

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় লাইব্রেরি ওরিয়েন্টেশন ট্রেনিং অনুষ্ঠিত:

১২

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম:

১৩

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে একলক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় 

১৪

বটিয়াঘাটা উপজেলার সিলিন্দামারী মোড়ে গোবিন্দের মৃত্যু নিয়ে প্রশ্ন, স্ট্রোক নাকি হত্যা?

১৫

বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযান, অবৈধ পাটা ও জাল বিনষ্ট:

১৬

খুলনা বিশ্ববিদ্যালয় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের আয়োজনে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চারাগাছ বিতরণ করছে শিক্ষার্থীরা উদ্বোধন করেন : খুলনা বিশ্ববিদ্যালয় উপাচার্য 

১৭

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

১৮

ভূমি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি:

১৯

কয়রায় ডিআইডিআরএম কল প্রোগ্রামের সমন্বয় সভা অনুষ্ঠিত

২০