কামরুল হাসান রবি
২ মে ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামগঞ্জে সরকারি দিঘির ১০ লাখ টাকার মাছ লুট

লক্ষ্মীপুরের রামগঞ্জে সরকারি দিঘি থেকে ইজারাদারদের প্রায় ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার করপাড়া ইউনিয়নের গাজীপুর দিঘি থেকে এ মাছ লুটের ঘটনা ঘটে। ফতেহপুর দিঘীরপাড় মৎস্যজীবী সমবায় সমিতি তিন বছরের জন্য দিঘিটি ইজারা নিয়েছে।

করপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রয়াত মিজানুর রহমান মিন্টুর ছোট ভাই শাহজাদা বাবুল লোকজন নিয়ে মাছ লুট করেন বলে অভিযোগ করেন সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ২০২৪ সালে ৪১ হাজার টাকা মূল্যে তিন বছরের জন্য দিঘিটির ইজারা পায় ফতেহপুর দিঘিরপাড় মৎস্যজীবী সমবায় সমিতি। দিঘিটির আয়তন প্রায় আড়াই একর। ইজারা পাওয়ার পর থেকে সমিতি কর্তৃপক্ষ দিঘিতে মাছ চাষ করে আসছে।

ইজারা নেওয়া সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন, আমাদের সমিতির নামে দিঘিটির তিন বছরের ইজারা নেওয়া হয়। এক বছর সময় পার হলেও মাছ ধরা হয়নি। কিন্তু বিএনপি নেতার ভাই বাবুল দুর্বৃত্তদের নিয়ে দিঘি থেকে ১০ লাখ টাকার মাছ লুট করে নিয়ে গেছেন। ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারকে (ভূমি) জানানো হয়েছে।

এ বিষয়ে শাহজাদা বাবুল বলেন, দিঘিটি পরিষ্কার করে ১৬ হাজার টাকার মাছ ধরা হয়। ওই টাকা দিঘি পরিষ্কার ও জেলেদের জন্য খরচ হয়। মাছ ধরার সময় বিএনপি-জামায়াতের অনেকেই উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আদর রহমান বলেন, সবসময় চেয়েছি মানুষের পাশে দাঁড়াতে। আজ যখন সুযোগ পেলাম একটি পরিবারের পাশে দাঁড়িয়েছি। কোনো রাজনৈতিক দলের নয় বরং মানুষ হয়ে সবসময় দেশের মানুষের পাশে থাকতে চাই। সবাই সবার জায়গা থেকে এগিয়ে এলে দেশটা সুন্দর হয়ে উঠবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় উদীয়মান ফসলের রোগবালাই শনাক্তকরণে কৃষকদের প্রশিক্ষণ:

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রিংটন মন্ডল হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন জন্মভূমির মফস্বল সম্পাদক, আগামী সোমবার পায়ের অপারেশন

১০

মিনি ফুটবল টুর্নামেন্ট তিতুর স্মৃতি ধরে মাঠে ১৬ দলের ফুটবল লড়াই রুপরামপুর পশ্চিমপাড়ায় ইয়ংস্টারের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্ট—উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ

১১

নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী 

১২

কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩ নেতা-সহ ৫ জন গ্রেফতার 

১৩

না ফেরার দেশে চেচুড়ির শিক্ষক জহুরুল ইসলাম আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু—জানাজায় শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাকর্মীদের ঢল, পারিবারিক কবরস্থানে দাফন

১৪

বিশ্বনাথে ঘরে ঢুকে মারধর-লুট ও ভাংচুরের ঘটনায় আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতা বকুলের মামলা

১৫

ডুমুরিয়ায় বন্যার পানিতে কবরও ডোবে—বিলপাটেলায় মৃত্যুর পরও শান্তি নেই।উঁচু করে গাঁথুনি বানিয়ে দাফন! বছরের পর বছর জলাবদ্ধতায় চরম দুর্ভোগ—হামকুড়া-শোলমারি নদী খনন ও জোয়ার-ভাটা চালুর দাবি

১৬

বটিয়াঘাটা এইচ কে বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার, ম্যানেজিং কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত

১৭

খুলনা বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখা আয়োজনে প্রশাসন ভবনের সামনের মসজিদে পুকুরে মাছের পোনা অবমুক্ত : খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 

১৮

ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার

১৯

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০