২ অগাস্ট ২০২৬, ১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডেভিড ইমন ও তার চার সহযোগীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর

ডেস্ক :

যশোরের ঝিকরগাছা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ তার চার সহযোগীকে চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি পৃথক মামলায় ৫দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ এর বিচারক মোতাসিম বিল্লাহর আদালতে পুলিশ হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুই মামলায় ৭ দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে দুই মামলায় ৫ দিন করে দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের ঝিকরগাছা সীমান্তের ঝুমঝুমপুর এলাকা থেকে সন্ত্রাসী ডেভিড ইমনকে তার চার সহযোগীসহ গ্রেফতার করে পুলিশ। এরপর বৃহস্পতিবার সকালে তাকে নিয়ে আসা হয় চট্টগ্রাম। সেদিনই জেলা পুলিশ সুপার মাসুদ আলম সংবাদ সম্মেলনে জানান, সম্প্রতি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক যুবদল নেতাকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেফতার হয় আরেক সন্ত্রাসী ধামা ইলিয়াস। তার দেয়া বিভিন্ন তথ্যের ভিত্তিতে এবং গোয়েন্দা নজরদারী ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ ডেভিড ইমনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলায় ৭টি হত্যাসহ, চাদাবাজি, অস্ত্রবাজির অন্তত ১৩ টি মামলা রয়েছে। ইমন শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের হয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে নিয়মিত চাঁদা আদায় করে আসছিলেন। এছাড়া টার্গেট কিলিং এ চট্টগ্রামে ভয়ের রাজত্ব কায়েম করে এই শীর্ষ সন্ত্রাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অটোরিকশাচালক আজমের সততার অনন্য দৃষ্টান্ত 

কেশবপুরে ১২২ জন ডেঙ্গুতে আক্রান্ত নেই মশা নিধণের কার্যক্রম

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচী ঈদগাঁও উপজেলায় পালিত

সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক

সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রেডিটেশনের অগ্রগতি বিষয়ে ডিসিপ্লিন প্রধানদের সঙ্গে উপাচার্যের বৈঠক:

কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বাংলাদেশ পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি

খেলতে গিয়ে ডোবায় পড়ে প্রাণ গেল ২ বছরের জবার সবার অজান্তে পানিতে তলিয়ে গেল নিষ্পাপ শিশু—কৃষ্ণনগরে শোকের মাতম

১০

জমে উঠেছে ডুমুরিয়ার রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির অভিভাভক পদের নির্বাচন

১১

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় লাইব্রেরি ওরিয়েন্টেশন ট্রেনিং অনুষ্ঠিত:

১২

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম:

১৩

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে একলক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় 

১৪

বটিয়াঘাটা উপজেলার সিলিন্দামারী মোড়ে গোবিন্দের মৃত্যু নিয়ে প্রশ্ন, স্ট্রোক নাকি হত্যা?

১৫

বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযান, অবৈধ পাটা ও জাল বিনষ্ট:

১৬

খুলনা বিশ্ববিদ্যালয় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের আয়োজনে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চারাগাছ বিতরণ করছে শিক্ষার্থীরা উদ্বোধন করেন : খুলনা বিশ্ববিদ্যালয় উপাচার্য 

১৭

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

১৮

ভূমি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি:

১৯

কয়রায় ডিআইডিআরএম কল প্রোগ্রামের সমন্বয় সভা অনুষ্ঠিত

২০