৯ এপ্রিল ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় নববর্ষ ১৪৩৩ উদযাপন ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)খুলনার ডুমুরিয়া উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার।সভাপতির বক্তব্যে তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। তাই দিনটি যথাযোগ্য মর্যাদা, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করবে।সভায় নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতীয় সংগীত পরিবেশন, ‘এসো হে বৈশাখ’ গান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রামীণ ঐতিহ্যবাহী নানা আয়োজনের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়প্রাথমিক বিদ্যালয়গুলোতেও যথাযথভাবে নববর্ষ উদযাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফুল কবির, সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান রিগান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফৈদাউসী, প্রাথমিক শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাঁসি রাণী রায়, সমাজসেবা কর্মকর্তা মনোজ কান্তি রায়, উপজেলা নির্বাচন কর্মকর্তামনোরঞ্জনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।এছাড়া সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, চেয়ারম্যান গাজী হুমায়ূন কবির বুলু ও সমারেশ মণ্ডল, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সাবেক সভাপতি এমএ এরশাদ, খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম কাম আব্দুস সালাম, সিনিয়র সাংবাদিক শেখ জাহিদুর রহমান বিপ্লব, সাংবাদিক গাজী সোহেল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠনের সদস্য, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার জানান, বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলাজুড়ে বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হবে, যাতে সব শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অটোরিকশাচালক আজমের সততার অনন্য দৃষ্টান্ত 

কেশবপুরে ১২২ জন ডেঙ্গুতে আক্রান্ত নেই মশা নিধণের কার্যক্রম

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচী ঈদগাঁও উপজেলায় পালিত

সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক

সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রেডিটেশনের অগ্রগতি বিষয়ে ডিসিপ্লিন প্রধানদের সঙ্গে উপাচার্যের বৈঠক:

কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বাংলাদেশ পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি

খেলতে গিয়ে ডোবায় পড়ে প্রাণ গেল ২ বছরের জবার সবার অজান্তে পানিতে তলিয়ে গেল নিষ্পাপ শিশু—কৃষ্ণনগরে শোকের মাতম

১০

জমে উঠেছে ডুমুরিয়ার রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির অভিভাভক পদের নির্বাচন

১১

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় লাইব্রেরি ওরিয়েন্টেশন ট্রেনিং অনুষ্ঠিত:

১২

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম:

১৩

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে একলক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় 

১৪

বটিয়াঘাটা উপজেলার সিলিন্দামারী মোড়ে গোবিন্দের মৃত্যু নিয়ে প্রশ্ন, স্ট্রোক নাকি হত্যা?

১৫

বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযান, অবৈধ পাটা ও জাল বিনষ্ট:

১৬

খুলনা বিশ্ববিদ্যালয় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের আয়োজনে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চারাগাছ বিতরণ করছে শিক্ষার্থীরা উদ্বোধন করেন : খুলনা বিশ্ববিদ্যালয় উপাচার্য 

১৭

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

১৮

ভূমি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি:

১৯

কয়রায় ডিআইডিআরএম কল প্রোগ্রামের সমন্বয় সভা অনুষ্ঠিত

২০