২৫ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কয়রার মহেশ্বরীপুরে চেয়ারম্যান পদে আলোচনায় শেখ মেহেদী

কয়রা (খুলনা) প্রতিনিধিঃখুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন শেখ মেহেদী হাসান। এলাকায় রাজনৈতিক সংগ্রাম, জেল–জুলুম এবং দীর্ঘদিনের দলীয় কর্মকাণ্ডের কারণে তিনি স্থানীয় মানুষের মধ্যে পরিচিত একটি নাম।স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে শেখ মেহেদী হাসানকে অতীতে নানা সময় আইনি জটিলতার মুখোমুখি হতে হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং বিভিন্ন সময়ে তাকে কারাবরণও করতে হয়েছে। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি এলাকায় দলীয় কর্মকাণ্ড ও সামাজিক কার্যক্রমে সক্রিয় ছিলেন বলে স্থানীয়রা জানান।শেখ মেহেদী হাসান এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছেন, যেখানে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। তার বড় ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ রশিদ দীর্ঘদিন ধরে এলাকায় রাজনীতির সঙ্গে যুক্ত।স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলেন, শেখ মেহেদী হাসান মাঠপর্যায়ের একজন সক্রিয় নেতা। এলাকার অসহায় ও দরিদ্র মানুষের বিভিন্ন প্রয়োজনে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। শিক্ষা, চিকিৎসা ও সামাজিক উদ্যোগে তার সম্পৃক্ততার কথাও উল্লেখ করেন তারা।এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মহেশ্বরীপুর ইউনিয়নে রাজনৈতিক আলোচনা ক্রমেই বাড়ছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে শেখ মেহেদী হাসানের নাম স্থানীয় রাজনীতি ও সাধারণ মানুষের মধ্যে আলোচনায় রয়েছে।শেখ মেহেদী হাসান বলেন, নির্বাচনে সুযোগ পেলে তিনি মহেশ্বরীপুর ইউনিয়নের শিক্ষা, কৃষি, অবকাঠামো উন্নয়ন ও তরুণদের কর্মসংস্থান নিয়ে কাজ করতে চান। পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রেখে ইউনিয়নকে এগিয়ে নেওয়ার প্রত্যাশার কথাও জানান তিনি।স্থানীয় কয়েকজন প্রবীণ বাসিন্দা বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কারণে শেখ মেহেদী হাসান এলাকার মানুষের কাছে পরিচিত মুখ। নির্বাচনে তিনি প্রার্থী হলে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠবে বলে মনে করছেন তারা।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে মহেশ্বরীপুরে এখন সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে শেখ মেহেদী হাসানের নাম স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ফোনঃ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অটোরিকশাচালক আজমের সততার অনন্য দৃষ্টান্ত 

কেশবপুরে ১২২ জন ডেঙ্গুতে আক্রান্ত নেই মশা নিধণের কার্যক্রম

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচী ঈদগাঁও উপজেলায় পালিত

সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক

সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রেডিটেশনের অগ্রগতি বিষয়ে ডিসিপ্লিন প্রধানদের সঙ্গে উপাচার্যের বৈঠক:

কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বাংলাদেশ পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি

খেলতে গিয়ে ডোবায় পড়ে প্রাণ গেল ২ বছরের জবার সবার অজান্তে পানিতে তলিয়ে গেল নিষ্পাপ শিশু—কৃষ্ণনগরে শোকের মাতম

১০

জমে উঠেছে ডুমুরিয়ার রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির অভিভাভক পদের নির্বাচন

১১

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় লাইব্রেরি ওরিয়েন্টেশন ট্রেনিং অনুষ্ঠিত:

১২

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম:

১৩

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে একলক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় 

১৪

বটিয়াঘাটা উপজেলার সিলিন্দামারী মোড়ে গোবিন্দের মৃত্যু নিয়ে প্রশ্ন, স্ট্রোক নাকি হত্যা?

১৫

বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযান, অবৈধ পাটা ও জাল বিনষ্ট:

১৬

খুলনা বিশ্ববিদ্যালয় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের আয়োজনে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চারাগাছ বিতরণ করছে শিক্ষার্থীরা উদ্বোধন করেন : খুলনা বিশ্ববিদ্যালয় উপাচার্য 

১৭

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

১৮

ভূমি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি:

১৯

কয়রায় ডিআইডিআরএম কল প্রোগ্রামের সমন্বয় সভা অনুষ্ঠিত

২০