bntv24
১ মে ২০২৬, ৭:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একাত্তরে স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে জামায়াত: আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: একাত্তরে স্বাধীনতারবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।আজ শুক্রবার (০১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপায় মে দিবসের আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।আইনমন্ত্রী বলেন, জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতা করছিল। তারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তিনি আরও বলেন, জামায়াতের পূর্বসূরিরা মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরোধিতা করেনি, সেটা বলার আর নৈতিক জায়গা জামায়াতের নেই। কেন নেই? জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন ২০২৬ বিলটি যখন সংসদে আনি, জামায়াত তার বিরোধিতা করেনি। তারা সংসদে চুপ ছিল। তার মানে দাঁড়ায় মৌনতাই সম্মতির লক্ষণ। আর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লিখিতভাবে এ বিলের পক্ষে তাদের অবস্থান জানায়। কাজেই, এর পর থেকে এ বিষয়ে আর কোনো কথা হবে না।জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন ২০২৬ সম্পর্কে তিনি বলেন, এই আইনের মধ্যে মুক্তিযোদ্ধার একটা সংজ্ঞা আছে। সেখানে ধারা-২, উপধারা ১০-এ বলা হয়েছে, ১৯৭১ সালে যারা পাকিস্তানি হানাদার বাহিনী, তাদের এদেশীয় দোসর, আলবদর, আলশামস, রাজাকার, তৎকালীন রাজনৈতিক দল মুসলিম লীগ, নেজামে ইসলাম পার্টি, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যারাই বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধে লিপ্ত হয়েছিল, তারাই মুক্তিযোদ্ধা।আলোচনাসভার আয়োজন করে শৈলকুপা পৌর শ্রমিক দল। এতে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কিসহ অন্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন

আটটি বিভাগেই কম-বেশি বৃষ্টি অব্যাহত থাকতে পারে:আবহাওয়া অধিদপ্তর

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত

কাঁচামরিচের দাম বেড়ে কেজি ৪০০ টাকা

জুলাই সনদের আলোকেই আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

পোকখালী গোমাতলীর দক্ষিণ চরপাড়ার চলাচল সড়কের মরণ দশা, জনদূর্ভােগ চরমে

রাজশাহীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নিন্দা

ডুমুরিয়ার তালতলা নদী মাত্র এক বছরেই পুনরায় ভরাট: পুনঃখননের স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন

১০

কেশবপুরে মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক  বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

১১

ইসলামাবাদে মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদন্ড 

১২

কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার

১৩

ফজলুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ, শোক এবং সুষ্ঠু তদন্তের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

১৪

বিএনপি নেতা বাবুল কে গুলি, অল্পের জন্য রক্ষা

১৫

নগরীর টুটপাড়া বড় খালপাড়ে গুলিতে নিহত ১

১৬

ফুলতলায় হানিট্র্যাপে ফেলে অর্থ আদায় ও পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে মামলা আটক ৩

১৭

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

১৮

বৈষম্যহীন সমাজ গড়তে নারীর অধিকার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

ঈদগাঁও উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মীদের পরীক্ষা সম্পন্ন 

২০