bntv24
৩ জুন ২০২৬, ২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১, অধিকাংশই বিদেশি নাগরিক

ডেস্ক :

ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগর এলাকায় অবস্থিত একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। বুধবার সকাল প্রায় ৮টা ৫০ মিনিটে পাঁচতলা ভবনের বেসমেন্টে থাকা রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিস এনডিটিভিকে জানায়, খবর পেয়ে দ্রুত দুটি ফায়ার ইঞ্জিন, দুটি ওয়াটার ব্রাউজার, একটি কুইক-রেসপন্স যানসহ একাধিক ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন লাগার সময় ভবনটিতে প্রায় ৪০ জন অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে।উদ্ধারকর্মীরা কয়েক ডজন মানুষকে জীবিত উদ্ধার করেছেন। তবে আগুনে দগ্ধ হয়ে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রাণ বাঁচাতে কয়েকজন আতঙ্কিত অতিথি জ্বলন্ত ভবন থেকে লাফিয়ে নিচে নামার চেষ্টা করছেন।সংকীর্ণ গলির মধ্যে অবস্থিত ২৫ কক্ষবিশিষ্ট মিকাসা ইন হোটেলটিতে প্রায় ৪০ জন অতিথি অবস্থান করছিলেন। তাদের মধ্যে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে আসা বেশ কয়েকজন বিদেশি নাগরিকও ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার সময় অধিকাংশ অতিথিই ঘুমিয়ে ছিলেন।পুলিশ ও দমকল বিভাগ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। পাশাপাশি আহতদের সরকারি দপ্তরের কর্মকর্তারা আহতদের চিকিৎসার খোঁজ রাখছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮, নতুন ৮৫ রোগী হাসপাতালে ভর্তি

ভোক্তা অধিকারের অভিযান চুকনগর বাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, আতঙ্কে শতাধিক দোকান বন্ধ

নতুন রাস্তা পেলো জালালাবাদের হিন্দুপাড়াবাসী 

সততার অনন্য নজির: ডিমলায় হারিয়ে যাওয়া ব্যাংকের চেক ফেরত দিলেন আনসার-ভিডিপি সদস্য ইমরান

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

১০

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

১১

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

১২

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

১৩

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

১৪

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১৫

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১৬

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১৭

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৮

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৯

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

২০