২৯ জুলাই ২০২৬, ১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮, নতুন ৮৫ রোগী হাসপাতালে ভর্তি

ডেস্ক :

খুলনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু সংখ্যা আট জনে দাঁড়িয়েছে। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫২ জনই বাগেরহাটে।সবশেষ মঙ্গলবার খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী ৫ বছরের অপর্ণা মারা যায়। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর থেকে প্রকাশিত ডেঙ্গু-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানান, নতুন ভর্তি ৮৫ রোগীর মধ্যে বাগেরহাটে সর্বোচ্চ ৫২ জন ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ১৭ জন, খুলনা জেলা হাসপাতালে ১৩ জন, মেহেরপুরে দুজন এবং কুষ্টিয়ায় একজন নতুন রোগী ভর্তি হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল ও চুয়াডাঙ্গা জেলায় নতুন কোনও ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হননি।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ জুলাই পর্যন্ত খুলনা বিভাগে ১ হাজার ৯২৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৭১২ জন। এ পর্যন্ত বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে আট জনে। বর্তমানে খুলনা বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে খুলনার হাসপাতালগুলোতে সর্বোচ্চ ৮৬ জন রয়েছেব। যার মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫৩ জন, খুলনা জেলায় ৩৩ জন। এছাড়া বাগেরহাটের ৫৫ জন, যশোরে ২৬ জন, মাগুরায় চার জন, মেহেরপুরে ৫ জন, সাতক্ষীরায় তিন জন, কুষ্টিয়া দুজন এবং ঝিনাইদহ ও নড়াইলে একজন করে চিকিৎসাধীন আছেন।স্বাস্থ্য বিশেষজ্ঞরা সবাইকে সতর্ক থাকার এবং বাসাবাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ দিচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে উপজেলা পূজা ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ।

শৈশবের পাঠশালার সেই প্রিয় ‘স্যার’ আর নেই ৯৫ বছরে কালিপদ চক্রবর্তীর পরলোকগমন—রংপুরে শোকের ছায়া, অশ্রুসিক্ত সাবেক শিক্ষার্থীরা

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

১০

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

১১

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১২

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১৩

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১৪

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৫

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৬

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৭

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১৮

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৯

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

২০