bntv24
১৪ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে চোলাই মদ সহ গ্রেপ্তার ৪

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪।রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ৪ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা থানা ও মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় চোলাইমদ, ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।রাজশাহী নগরীতে রাত পৌনে ১টা অভিযান চালিয়ে থানা ও ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার মিলিলিটার দেশীয় চোলাইমদ, একটি মোটরসাইকেল ও ৫১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো মতিহার থানার কাজলা গ্রামের মোঃ ইমন মোল্লা (২৭), বোয়ালিয়া থানার রাণীনগর বাজে কাজলা এলাকার জিহাদ ইসলাম ওরফে ডালিম (৩৮), পাবনার ইশ্বরদী উপজেলার পতিরাজপুর গ্রামের মো. মামুনুর রশিদ (৩০) ও রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকার মো. শফিকুল ইসলাম ওরফে লাবীব (১৯)।রাতেই এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান। তিনি জানান, কাশিয়াডাঙ্গা মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ইমন, জিহাদ ও মামুনুরকে মাতাল অবস্থায় গ্রেপ্তার করা হয়। একইদিন দিবাগত রাত ১টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে শফিকুলকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত ইমনের দেহ তল্লাশি করে ১ হাজার মিলিলিটার দেশীয় চোলাইমদ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। অন্যদিকে শফিকুলের কাছ থেকে ৫১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।এদিকে, ইমন, জিহাদ ও মামুনুরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে প্রত্যয়ন করেন যে তারা চোলাইমদ সেবন করেছিলেন।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সাধারণ ও খেটে খাওয়া মানুষের কল্যাণেই এ বাজেট : এমপি তাহসিনা রুশদীর লুনা

ড্র নিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের

ডুমুরিয়ার চুকনগর হাটে ঝাঁকি জালের ধুম, মৎস্য ঘের ও বর্ষার আমেজে জমজমাট বেচাকেনা

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রায়ের অপেক্ষায় আরও ৩ মামলা

রামিসা হত্যা : মৃত্যুদণ্ডের বিরুদ্ধে দুই আসামির আপিলের শুনানি গ্রহণ হাইকোর্টে

সংবিধানের ৭০ ধারা বাতিল আন্দোলন: এক দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস

রাজশাহীতে চোলাই মদ সহ গ্রেপ্তার ৪

মৌলভীবাজারে সকাল থেকে টানা বৃষ্টি, জনজীবনে স্বস্তি ও ভোগান্তি প্রতিবেদন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঈদগাঁও ইউনিয়ন মহিলা দলের সদস্য সচীব বহিষ্কার

১০

আজ বিশ্ব রক্তদাতা দিবস: জরুরি ফোনের অপেক্ষা নয়, রক্তদান হোক নিয়মিত অভ্যাস

১১

ঈদগাঁও উপজেলা ৫ বছর অতিবাহিত হলেও এখনো গড়ে উঠেনি প্রশাসনিক অবকাঠামো

১২

ঈদগাঁওর গ্রামীণ জনপদে বিলুপ্তির পথে ঐতিহ্যের “ফানস়ল্লা”

১৩

খুলনায় মসজিদে হামলা , দুজন গুলিবিদ্ধ

১৪

কেশবপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন

১৫

খুলনা-বরিশালের ৫ জেলায় অনির্দিষ্ট কালের বাস ধর্মঘট

১৬

ঈদগাঁও উপজেলার প্রশাসনিক অবকাঠামো নির্মাণ সহ বেশ কিছু দাবি ছিল প্রধানমন্ত্রীর কাছে

১৭

নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণ করলেন নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন

১৮

নওগাঁর পত্নীতলায় বাবা মারা গিয়েছে ৩ বছর আগে, কারাগারে মা — মায়ের অপেক্ষায় দুই সন্তান

১৯

ধামইরহাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

২০