bntv24
১৪ জুন ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদগাঁও উপজেলার প্রশাসনিক অবকাঠামো নির্মাণ সহ বেশ কিছু দাবি ছিল প্রধানমন্ত্রীর কাছে

কক্সবাজার প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান এর আগমন উপলক্ষে কক্সবাজারের ঈদগাঁওতে ছিল সাজসাজ রব। তের জুন শনিবার সকাল থেকে প্রচুর বৃষ্টি সত্ত্বেও নেতাকর্মীদের পদচারণায় স্থানীয় বাস স্টেশন এলাকা ছিল মুখরিত। বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল প্রধানমন্ত্রীকে বরণ করতে বাস স্টেশনে সমবেত হয়। বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল ও কৃষকদলের নেতৃবৃন্দের পাশাপাশি উৎসুক সাধারণ জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ব্যানারে ব্যানারে ছেয়ে যায় পুরো বাস স্টেশন এলাকা। জেলা বিএনপি সহ সভাপতি এম, মমতাজুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুস শুক্কুর, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, জালালাবাদ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ (জনি), জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম কোম্পানি, ঈদগাঁও বিএনপির সাধারণ সম্পাদক ওহিদুল আলম কোম্পানি, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি হুমায়ুন কবির কোম্পানি, পোকখালী ইউনিয়ন বিএনপির সভাপতি এ, এইচ, সেলিম উল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল,
বিএনপি নেতা জাহাঙ্গীর বাঙালি, মোঃ আযমগীর, ডাক্তার এহসানুল হক, ওলামা দল নেতা মৌলভী ফখরুদ্দিন ফরাজী (কাজল), ইসলামাবাদ ইউনিয়ন বিএনপি নেতা নুরুল হুদা, মাওলানা দিদারুল ইসলাম, যুবদল সভাপতি কামাল হোসেন মেম্বার, যুবদল নেতা মোঃ আবু হেনা, শহিদুল ইসলাম শহীদ, শ্রমিকদল নেতা মোকতার আহমদ, জিয়াউল করিম জিয়া, ছাত্রদল নেতা আনিসুর রহমান, মোঃ সোহেল রানা, মহিলা দলনেত্রী খুরশিদা বেগম, সেলিনা আক্তার, শামীম আকতারসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। পৌনে একটার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী শতাধিক গাড়ির বহর ঈদগাঁও বাস স্টেশন এলাকা অতিক্রম করে। প্রধানমন্ত্রীর নিজে গাড়ি চালিয়ে সড়ক অতিক্রম করছিলেন। এ সময় তার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন। গাড়ির বহরে জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ স্থানীয় সংসদ সদস্য বৃন্দ অংশ নেন। তারেক রহমানের গাড়িটি বাস স্টেশন এলাকায় পৌঁছুলে নেতাকর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন এবং স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তুলেন। তারা প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। প্রধানমন্ত্রীও উপস্থিত জনগণকে হাত নেড়ে অভিবাদন জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঈদগাঁও ইউনিয়ন মহিলা দলের সদস্য সচীব বহিষ্কার

আজ বিশ্ব রক্তদাতা দিবস: জরুরি ফোনের অপেক্ষা নয়, রক্তদান হোক নিয়মিত অভ্যাস

ঈদগাঁও উপজেলা ৫ বছর অতিবাহিত হলেও এখনো গড়ে উঠেনি প্রশাসনিক অবকাঠামো

ঈদগাঁওর গ্রামীণ জনপদে বিলুপ্তির পথে ঐতিহ্যের “ফানস়ল্লা”

খুলনায় মসজিদে হামলা , দুজন গুলিবিদ্ধ

কেশবপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন

খুলনা-বরিশালের ৫ জেলায় অনির্দিষ্ট কালের বাস ধর্মঘট

ঈদগাঁও উপজেলার প্রশাসনিক অবকাঠামো নির্মাণ সহ বেশ কিছু দাবি ছিল প্রধানমন্ত্রীর কাছে

নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণ করলেন নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন

নওগাঁর পত্নীতলায় বাবা মারা গিয়েছে ৩ বছর আগে, কারাগারে মা — মায়ের অপেক্ষায় দুই সন্তান

১০

ধামইরহাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১১

আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১

১২

উৎফুল্ল ও উচ্ছাসিত নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাল ঈদগাঁও উপজেলাবাসী

১৩

তেরখাদায় ঘের দখল নিয়ে উত্তেজনা, প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি, তদন্তে পুলিশ

১৪

চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

১৫

পাঁচ মাসে দেশে ধর্ষণের শিকার ২৫০ জন: মহিলা পরিষদ

১৬

কক্সবাজার পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন, প্রধানমন্ত্রী

১৭

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১৮

ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন

১৯

খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক

২০