১০ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আসন্ন ইউপি নির্বাচন কে সামনে রেখে বাঘারপাড়ার বাসুয়াড়ী ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া

পারভেজ আলী মোহর বাঘারপাড়া যশোর:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের বাঘারপাড়া উপজেলার ৮নং বাসুয়াড়ী ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। ইউনিয়নের উন্নয়ন ও সেবার মানোন্নয়নে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে তরুণ নেতৃত্ব ও জনপ্রিয় সমাজসেবকদের নাম জোরালোভাবে উঠে আসছে। স্থানীয় ভোটারদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা। নতুন আশার আলো দেখছেন সর্বস্তরের জনগণ।ইতোমধ্যে প্রার্থীরা তাদের ব্যাক্তিগত ভেরিফাই ফেইসবুক স্ট্যাটাসে তাদের প্রার্থীতা ব্যাপক ভাবে প্রচার প্রচারনার ম্যাধমে জানান দিচ্ছেন। জামাতে ইসলাম বাংলাদেশ ইতোমধ্যে তাদের একক প্রার্থী হিসাবে ৯ টি ইউনিয়নে প্রার্থীর নাম ঘোষণা করাই এ ইউনিয়নে একক প্রার্থী হিসাবে মাওলানা তবিবুর রহমান দলীয় ব্যানারে তূর্নমুল পর্ষয়ে কাজ শুরু করেছেন।অপর দিকে ক্ষমতাসিন দল বি এন পির দলীয় একাধিক প্রার্থী ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেকে প্রার্থী হিসাবে ঘোষণা সহ ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থনের আহবান জানাচ্ছেন।ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান তিনি ইতোমধ্যে ফেইসবুক স্ট্যাটাস দিয়ে নিজেকে প্রার্থী ঘোষণা সহ বিভিন্ন পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করচ্ছেন্।বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার তিনিও ফেইসবুক স্ট্যাটাস দিয়ে নিজেকে প্রার্থী ঘোষণা দিয়েছেন।বর্তমান বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সহ আরও কয়েক জনের নাম ও উঠে এসেছে। এছাড়া তরুণ সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা বিএনপির নেত হাফিজুর রহমান ( ছোট হাফিজুর) তিনি ও চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন।তিনি আওয়ামী লীগের আমলে সর্ব শেষ ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশগ্রহণ করে বর্তমান চেয়ারম্যানের সাথে প্রতিদ্বন্দিতায় হেরে যান।ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে জানাগেছে তরুণ ভোটারদের পাশাপাশি বয়োজ্যেষ্ঠদের মধ্যেও হাফিজুর রহমান ব্যাপক জনপ্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। এলাকাবাসীর ভাষ্যমতে, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী একজন দক্ষ, স্বচ্ছ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে হাফিজুর রহমান( ছোট হাফিজুর) এই ইউনিয়নের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী। ইউনিয়নটির অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের তুলনায় তিনি ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তায় অনেক এগিয়ে রয়েছেন বলে স্থানীয়রা মনে করছেন।হাফিজুর রহমান( ছোট হাফিজুর) দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক অভিজ্ঞতা তাকে সাধারণ মানুষের কাছে বিশ্বস্ত করে তুলেছে। সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি।নিজেদের অধিকার এবং জনস্বার্থ আদায়ের লড়াইয়ে আপোষহীন থেকেছেন তিনি। বিগত সরকারের বৈরী সময়ে ত্যাগ ও সংগ্রামের ইতিহাস তাকে এলাকাবাসীর কাছে একজন সাহসী ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হফিজুর রহমানের মতো একজন সাহসী তরুণ প্রার্থীকে চেয়ারম্যান হিসেবে পাওয়ার অপেক্ষায় রয়েছেন ইউনিয়নের সর্বস্তরের ভোটাররা। এলাকাবাসীর বিশ্বাস, তিনি দায়িত্ব পেলে ইউনিয়নে আধুনিকতা ও জনকল্যাণমুখী হয়ে উঠবে#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অটোরিকশাচালক আজমের সততার অনন্য দৃষ্টান্ত 

কেশবপুরে ১২২ জন ডেঙ্গুতে আক্রান্ত নেই মশা নিধণের কার্যক্রম

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচী ঈদগাঁও উপজেলায় পালিত

সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক

সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রেডিটেশনের অগ্রগতি বিষয়ে ডিসিপ্লিন প্রধানদের সঙ্গে উপাচার্যের বৈঠক:

কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বাংলাদেশ পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি

খেলতে গিয়ে ডোবায় পড়ে প্রাণ গেল ২ বছরের জবার সবার অজান্তে পানিতে তলিয়ে গেল নিষ্পাপ শিশু—কৃষ্ণনগরে শোকের মাতম

১০

জমে উঠেছে ডুমুরিয়ার রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির অভিভাভক পদের নির্বাচন

১১

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় লাইব্রেরি ওরিয়েন্টেশন ট্রেনিং অনুষ্ঠিত:

১২

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম:

১৩

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে একলক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় 

১৪

বটিয়াঘাটা উপজেলার সিলিন্দামারী মোড়ে গোবিন্দের মৃত্যু নিয়ে প্রশ্ন, স্ট্রোক নাকি হত্যা?

১৫

বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযান, অবৈধ পাটা ও জাল বিনষ্ট:

১৬

খুলনা বিশ্ববিদ্যালয় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের আয়োজনে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চারাগাছ বিতরণ করছে শিক্ষার্থীরা উদ্বোধন করেন : খুলনা বিশ্ববিদ্যালয় উপাচার্য 

১৭

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

১৮

ভূমি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি:

১৯

কয়রায় ডিআইডিআরএম কল প্রোগ্রামের সমন্বয় সভা অনুষ্ঠিত

২০