৮ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আজ ৮ ডিসেম্বর, ঝালকাঠি মুক্ত দিবস

স্টাফ রিপোর্টার :

আজ ৮ ডিসেম্বর, ঝালকাঠি মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল। বীর মুক্তিযোদ্ধাদের দুর্ধর্ষ প্রতিরোধের মুখে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা টিকতে না পেরে রাতের আঁধারে পালিয়ে যেতে বাধ্য হয়। এর পর বিজয়ের বেশে মুক্তিযোদ্ধারা শহরে প্রবেশ করলে স্বাধীনতাগামী জনতা আনন্দ-উল্লাসে মেতে ওঠে। হানাদার বাহিনীর দখল ও নারকীয় নির্যাতন ১৯৭১ সালের ২৭ এপ্রিল ভারী কামান আর মর্টার শেলের গোলা নিক্ষেপ করতে করতে পাক হানাদার বাহিনী ঝালকাঠি শহর দখলে নেয়। এরপর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত জেলা জুড়ে তারা হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ ও লুটপাটসহ নারকীয় নির্যাতন চালায়। জেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন নিরীহ বাঙালিদের ধরে নিয়ে নির্মম নির্যাতন শেষে পৌরসভা খেয়াঘাট এলাকায় সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হতো। এছাড়া জেলার অসংখ্য মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে হত্যা করে মাটি চাপা দেওয়া হয়। নলছিটির মর্মান্তিক ঘটনা জেলার নলছিটি উপজেলাতেও নারকীয় হত্যাযজ্ঞ চলে। ১৯৭১ সালের ১৩ মে শহরের ১৪ জন ব্যবসায়ীকে ডেকে নিয়ে সুগন্ধা নদীর পাড়ে গুলি করে হত্যা করা হয়। এতে ১১ জন ঘটনাস্থলেই নিহত হন এবং বাকি ৩ জন ভাগ্যক্রমে আহত হয়ে বেঁচে যান। মুক্তি ও বিজয় মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধ ও কয়েকটি সম্মুখ যুদ্ধে বিপর্যস্ত পাক হানাদার বাহিনী ৭ ডিসেম্বর সন্ধ্যায় শহরে কারফিউ জারি করে রাতের আঁধারে ঝালকাঠি ছেড়ে পালিয়ে যায়। হানাদাররা চলে গেলে মুক্তিযোদ্ধারা থানা ঘেরাও করে এবং সন্ধ্যায় ঝালকাঠি থানার পুলিশকে নিরস্ত্র করে। ওসিসহ সকল পুলিশ সদস্য এ সময় আত্মসমর্পণ করেন। ৮ ডিসেম্বর ভোরে পুরো ঝালকাঠি শহরে ওড়ে স্বাধীন বাংলার পতাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় উদীয়মান ফসলের রোগবালাই শনাক্তকরণে কৃষকদের প্রশিক্ষণ:

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রিংটন মন্ডল হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন জন্মভূমির মফস্বল সম্পাদক, আগামী সোমবার পায়ের অপারেশন

১০

মিনি ফুটবল টুর্নামেন্ট তিতুর স্মৃতি ধরে মাঠে ১৬ দলের ফুটবল লড়াই রুপরামপুর পশ্চিমপাড়ায় ইয়ংস্টারের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্ট—উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ

১১

নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী 

১২

কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩ নেতা-সহ ৫ জন গ্রেফতার 

১৩

না ফেরার দেশে চেচুড়ির শিক্ষক জহুরুল ইসলাম আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু—জানাজায় শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাকর্মীদের ঢল, পারিবারিক কবরস্থানে দাফন

১৪

বিশ্বনাথে ঘরে ঢুকে মারধর-লুট ও ভাংচুরের ঘটনায় আ’লীগ-ছাত্রলীগের ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রদল নেতা বকুলের মামলা

১৫

ডুমুরিয়ায় বন্যার পানিতে কবরও ডোবে—বিলপাটেলায় মৃত্যুর পরও শান্তি নেই।উঁচু করে গাঁথুনি বানিয়ে দাফন! বছরের পর বছর জলাবদ্ধতায় চরম দুর্ভোগ—হামকুড়া-শোলমারি নদী খনন ও জোয়ার-ভাটা চালুর দাবি

১৬

বটিয়াঘাটা এইচ কে বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার, ম্যানেজিং কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত

১৭

খুলনা বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখা আয়োজনে প্রশাসন ভবনের সামনের মসজিদে পুকুরে মাছের পোনা অবমুক্ত : খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 

১৮

ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার

১৯

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২০