৩০ জুলাই ২০২৬, ৬:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামাবাদ-পোকখালীর দুই বাড়ীতে ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ও পোকখালী ইউনিয়নে একরাতে দুই বসতবাড়িতে ডাকাতির ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ আর আতঙ্ক বিরাজ করছেন। স্থানীয়রা তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতারসহ এলাকায় রাত্রিকালীন নিরাপত্তা জোরদারের দাবি জানান।স্থানীয় সূত্রে জানা যায়,৩০ জুলাই বৃহস্পতিবার ভোররাত আনুমানিক তিনটার দিকে ইউনিয়নের পশ্চিম পোকখালীর মোহাম্মদ হোছনের বসত বাড়িতে ডাকাতদল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। পরে তারা পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরে থাকা নগদ টাকা,মোবাইলসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।একই রাতে ইসলামাবাদের পাহাশিয়াখালী টেকপাড়ায় সাবেক মেম্বার নুরুচ্ছফা বসতবাড়িতেও ডাকাতি ঘটনা ঘটে। সেখানে নগদ অর্থ,স্বর্ণালং কার লুটসহ পরিবারের মহিলা সদস্যাকে ব্যাপক মারধর করেছে বলে জানা যায়। এ বিষয়ে স্থানীয় মেম্বার নজরুল ইসলাম (নুকু) জানান, সাবেক মেম্বার নুরুচ্ছফার বসতবাড়ীতে রাতে পুরুষ কেউ না থাকার সুযোগেই বাহিরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ডাকাতরা নগদ অর্থও আত্বীয় স্বজনদের জমা রাখা স্বর্ণালংকার নিয়ে যায়। এসময় ডাকাতরা নুরুচ্ছফার স্ত্রীকে ব্যাপক মারধর করেন। ঘটনাস্থলে ঈদগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ অন্যান্য কর্মকর্তাও পরিদর্শনে এসেছেন বলে জানিয়েছেন। ইসলামাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম বসত বাড়ীতে ডাকাতি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নুরুচ্ছফার বাড়ীতে ডাকাতদল প্রবেশ করে ১৫/২০ লাখ টাকা, প্রায় ৩০/৩৫ ভরির মতো স্বর্ণালংকার নিয়ে যায়।ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার বলেন, খবর পেয়ে বসত বাড়ি দুটি পরিদর্শন করা হয়। পুলিশি তদন্ত চলমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অটোরিকশাচালক আজমের সততার অনন্য দৃষ্টান্ত 

কেশবপুরে ১২২ জন ডেঙ্গুতে আক্রান্ত নেই মশা নিধণের কার্যক্রম

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচী ঈদগাঁও উপজেলায় পালিত

সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক

সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রেডিটেশনের অগ্রগতি বিষয়ে ডিসিপ্লিন প্রধানদের সঙ্গে উপাচার্যের বৈঠক:

কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বাংলাদেশ পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি

খেলতে গিয়ে ডোবায় পড়ে প্রাণ গেল ২ বছরের জবার সবার অজান্তে পানিতে তলিয়ে গেল নিষ্পাপ শিশু—কৃষ্ণনগরে শোকের মাতম

১০

জমে উঠেছে ডুমুরিয়ার রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির অভিভাভক পদের নির্বাচন

১১

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় লাইব্রেরি ওরিয়েন্টেশন ট্রেনিং অনুষ্ঠিত:

১২

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম:

১৩

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে একলক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় 

১৪

বটিয়াঘাটা উপজেলার সিলিন্দামারী মোড়ে গোবিন্দের মৃত্যু নিয়ে প্রশ্ন, স্ট্রোক নাকি হত্যা?

১৫

বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযান, অবৈধ পাটা ও জাল বিনষ্ট:

১৬

খুলনা বিশ্ববিদ্যালয় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের আয়োজনে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চারাগাছ বিতরণ করছে শিক্ষার্থীরা উদ্বোধন করেন : খুলনা বিশ্ববিদ্যালয় উপাচার্য 

১৭

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

১৮

ভূমি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি:

১৯

কয়রায় ডিআইডিআরএম কল প্রোগ্রামের সমন্বয় সভা অনুষ্ঠিত

২০