bntv24
৩ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়ায় দিন-রাতে চরম লোডশেডিং: বিদ্যুৎ না থাকায় অতিষ্ঠ জনজীবন, সংকটে কৃষি ও ব্যবসা

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া (খুলনা):

খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ডুমুরিয়া জোনাল অফিসের আওতাধীন এলাকায় রাত-দিন অনবরত বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন। তীব্র গরমের মধ্যে ঘন ঘন ও দীর্ঘমেয়াদী লোডশেডিংয়ের কারণে ব্যাহত হচ্ছে গৃহস্থালি কাজকর্ম, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য এবং কৃষি সেচ ব্যবস্থা।স্থানীয় গ্রাহকদের অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে অর্ধেকেরও বেশি সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। দিন শেষে রাতেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ায় শিক্ষার্থী ও বয়স্ক ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। উপজেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পকারখানাগুলোর উৎপাদন থমকে দাঁড়িয়েছে, আর বিদ্যুতের অভাবে সেচ কার্যক্রম বন্ধ থাকায় চাষিরাও চরম ক্ষতির মুখে পড়েছেন।সার্বিক পরিস্থিতি এবং ঘন ঘন লোডশেডিংয়ের কারণ জানতে চাইলে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ডুমুরিয়া জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) শেখ মোঃ আব্দুস সালাম জানান, চাহিদার তুলনায় বিদ্যুৎ বরাদ্দ কম পাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। জাতীয় গ্রিড থেকে ডুমুরিয়া উপকেন্দ্রে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় রোটেশন ভিত্তিতে এলাকাভিত্তিক লোডশেডিং দিতে বাধ্য হচ্ছেন তারা।একই বিষয়ে ডুমুরিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সঞ্জয় রায় বলেন, “ডুমুরিয়া উপজেলায় পিক আওয়ারে বিদ্যুতের যে বিপুল চাহিদা রয়েছে, গ্রিড থেকে আমরা তার চেয়ে অনেক কম বিদ্যুৎ পাচ্ছি। ঘাটতি মেটাতে গিয়ে আমাদের নিয়ন্ত্রিতভাবে বিদ্যুৎ বণ্টন করতে হচ্ছে। তবে এই সংকট সাময়িক। জাতীয় গ্রিডে সরবরাহ বাড়লে দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে।”গ্রাহকদের দাবি, শুধু জাতীয় সংকটের অজুহাত না দিয়ে সমবণ্টনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে এবং দ্রুত এই পরিস্থিতি থেকে পরিত্রাণের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৩ বছরের কিশোরীর সন্তান, আপাতত মায়ের জিম্মায় শিশু

ক্যাম্পাসে রণক্ষেত্র! ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত কয়েকজন

খুলনায় পুলিশ পরিচয়ে ডাকাতি মামলায় ৬ জনের যে শাস্তি হলো :

প্রধানমন্ত্রীর দেশব্যাপী গাছ লাগানো উদ্যোগকে স্বাগত জানিয়ে বটিয়াঘাটা প্রেসক্লাব এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন

খুবিতে একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম

পুরস্কার নয়, ভয়! ওসির রোষানলে কলেজছাত্র

বাগেরহাটে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

ডুমুরিয়ায় অসাধু সিন্ডিকেটে অস্থির সবজির বাজার: তদারকির অভাবে দিশেহারা ক্রেতারা

পরিবেশ রক্ষায় ইসলামাবাদ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে চারা বিতরণ

১০

তরুণ নেতৃত্বের প্রতি আস্থা: ৪ নং খর্ণিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা শেখ হুমায়ুন কবির

১১

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

১২

খুলনা দৌলতপুর ব্লাড ডোনেশনের সভাপতি শাহরিয়ার তাজ, সম্পাদক মেহেরব

১৩

রামুতে ট্রাক-বাইক মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

১৪

কেশবপুরে প্রতিবন্ধী নারীকে চলাফেরার সহযোগিতা করে দিলেন ইউএনও

১৫

কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে অভিভাবক ও শিক্ষার্থীদের মানববন্ধন 

১৬

ডুমুরিয়ায় পানি উন্নয়ন বোর্ডের জমি দখল ও মন্দির বিক্রির অভিযোগে প্রতিবাদ সভা

১৭

ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদ্রাসায় ফলজ, বনজ ও ঔষুধি চারা বিতরন 

১৮

পাইকগাছা-কয়রার নেতাকর্মীদের সাথে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

কেএমপি কমিশনারের কঠোর বার্তা:দায়িত্বে অবহেলা নয়, সেবাই মূল লক্ষ্য

২০