bntv24
৩ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চলন্ত ট্রেনে ফের পাথর নিক্ষেপ

ডেস্ক :

সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার দুই যাত্রী আহত হয়েছেন। রোববার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গী জংশনের কাছাকাছি এ ঘটনা ঘটে।আহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামের ফাহিম মিয়া (১৪) এবং বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামের লিটন মিয়া (৫০)।আহত ফাহিমের বড় ভাই আরমান মিয়া বলেন, তিনি ও তার ছোট ভাই আশুগঞ্জ থেকে জয়ন্তিকা এক্সপ্রেসের ‘ট’ বগিতে ওঠেন। ফাহিম জানালার পাশে বসা ছিল, আর তিনি দাঁড়িয়ে ছিলেন। টঙ্গী জংশনের কাছে পৌঁছালে বাইরে থেকে ছোড়া একটি পাথর জানালা দিয়ে ভেতরে ঢুকে প্রথমে পাশের এক যাত্রীর মাথায় আঘাত করে, পরে ফাহিমের গলায় লাগে। আঘাত পাওয়ার পর ফাহিম ব্যথা ও আতঙ্কে কথা বলতে পারছিল না।অপর আহত লিটন মিয়া বলেন, তিনি মুকুন্দপুর স্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন। পাথরটি প্রথমে তার মাথায় আঘাত করে। পরে চিকিৎসকের পরামর্শে ঢাকায় সিটিস্ক্যান করানোর কথা রয়েছে।ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল আ. রউফ বলেন, ট্রেন ছাড়ার আগে যাত্রীদের জানালা বন্ধ রাখার অনুরোধ করা হয়। তবে গরমের কারণে অনেকেই জানালা খোলা রাখেন। এ সুযোগে বাইরে থেকে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৩ বছরের কিশোরীর সন্তান, আপাতত মায়ের জিম্মায় শিশু

ক্যাম্পাসে রণক্ষেত্র! ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত কয়েকজন

খুলনায় পুলিশ পরিচয়ে ডাকাতি মামলায় ৬ জনের যে শাস্তি হলো :

প্রধানমন্ত্রীর দেশব্যাপী গাছ লাগানো উদ্যোগকে স্বাগত জানিয়ে বটিয়াঘাটা প্রেসক্লাব এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন

খুবিতে একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম

পুরস্কার নয়, ভয়! ওসির রোষানলে কলেজছাত্র

বাগেরহাটে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

ডুমুরিয়ায় অসাধু সিন্ডিকেটে অস্থির সবজির বাজার: তদারকির অভাবে দিশেহারা ক্রেতারা

পরিবেশ রক্ষায় ইসলামাবাদ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে চারা বিতরণ

১০

তরুণ নেতৃত্বের প্রতি আস্থা: ৪ নং খর্ণিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা শেখ হুমায়ুন কবির

১১

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

১২

খুলনা দৌলতপুর ব্লাড ডোনেশনের সভাপতি শাহরিয়ার তাজ, সম্পাদক মেহেরব

১৩

রামুতে ট্রাক-বাইক মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

১৪

কেশবপুরে প্রতিবন্ধী নারীকে চলাফেরার সহযোগিতা করে দিলেন ইউএনও

১৫

কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে অভিভাবক ও শিক্ষার্থীদের মানববন্ধন 

১৬

ডুমুরিয়ায় পানি উন্নয়ন বোর্ডের জমি দখল ও মন্দির বিক্রির অভিযোগে প্রতিবাদ সভা

১৭

ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদ্রাসায় ফলজ, বনজ ও ঔষুধি চারা বিতরন 

১৮

পাইকগাছা-কয়রার নেতাকর্মীদের সাথে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

কেএমপি কমিশনারের কঠোর বার্তা:দায়িত্বে অবহেলা নয়, সেবাই মূল লক্ষ্য

২০