জি,এম,ফিরোজ, ডুমুরিয়া।
দীর্ঘদিনের খানাখন্দের দুর্ভোগ অবসানের আশা, রোববার সকাল ১১টায় সংস্কারকাজের উদ্বোধনদীর্ঘদিনের ভাঙাচোরা ও খানাখন্দে ভরা শাহপুর–দৌলতপুর সড়ক সংস্কারের উদ্যোগে স্বস্তির আশা দেখছেন স্থানীয় বাসিন্দারা। খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আজগর লবীর প্রচেষ্টায় সড়কটির থুকড়া থেকে বাইপাস রেললাইন পর্যন্ত অংশের সংস্কারকাজের জন্য প্রায় ৫ কোটি ২৪ লাখ টাকা সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকাল ১১টায় আমভিটায় মেসার্স মুন্না এন্টারপ্রাইজের সামনে এ কাজের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনকে ঘিরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশে ভাঙাচোরা অবস্থা ও খানাখন্দের কারণে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন এ পথে চলাচলকারী সাধারণ মানুষ ও যানবাহনচালকদের ভোগান্তি ছিল নিত্যদিনের সঙ্গী। সংস্কারকাজ শুরু হওয়ায় এখন সড়কটি চলাচলের উপযোগী হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে—এমন প্রত্যাশা করছেন তাঁরা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, থুকড়া থেকে বাইপাস রেললাইন পর্যন্ত সড়ক সংস্কারকাজের ঠিকাদারি পেয়েছে খুলনার নুর কনস্ট্রাকশন। প্রতিষ্ঠানটির পক্ষে কাজটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছেন ওহিদুজ্জামান রানা।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ সরোয়ার হোসেন, ২নং রঘুনাথপুর ইউনিয়ন বি এন পি’র আহবায়ক আব্দুল রব আকুন্জী, সাবেক সাধারণ সম্পাদক এস. এম. রবিউল ইসলাম বাবুলু, উপজেলা কৃষক দলের সভাপতি বি. এম. আইয়ুব আহমেদ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নীল উৎপল মণ্ডল, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস. এম. জিহাদুল ইসলাম, রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক এ. কে. এম. জাফর ইকবাল, জেলা পর্যায়ের সাবেক যুগ্ম আহ্বায়ক সন্দীপ চ্যাটার্জী, ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুল সালাম, সেনাটি ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোসলেম উদ্দিন, ডুমুরিয়া থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদস্য মো. আলামিন সরদার, বিএনপি নেতা শেষ আসাদুজ্জামান ও মো. খোকন তালুকদারসহ অন্যান্য নেতাকর্মী।সড়কটির সংস্কারকাজ শেষ হলে এলাকার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি স্থানীয় যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, নির্ধারিত সময়ে মানসম্মত কাজ সম্পন্ন করে দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী সমাধান নিশ্চিত করা হবে।
মন্তব্য করুন