৯ ডিসেম্বর ২০২৫, ৬:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কার বেশি, জানা গেল জরিপে

নিজেস্ব প্রতিনিধি :আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর যে সরকার গঠিত হবে, সেই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে কে সবচেয়ে এগিয়ে আছেন তা জানতে প্রথম আলোর উদ্যোগে জরিপ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকারস কনসাল্টিং লিমিটেড।জরিপের শিরোনাম ছিল ‘গুরুত্বপূর্ণ সামাজিক-রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ ২০২৫’।জরিপে উঠে এসেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাবনাই বেশি বলে মনে করছেন অধিকাংশ মানুষ। আর প্রায় এক–চতুর্থাংশ উত্তরদাতা মনে করছেন, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাব্য প্রার্থী।জরিপে অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের বিভিন্ন নেতার মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর কার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি। উত্তরে সর্বোচ্চ সাড়ে ৪৭ শতাংশ মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে চিহ্নিত করেছেন। আর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে বলে মত দিয়েছেন প্রায় ১৯ শতাংশ। দুটি মিলিয়ে বিএনপির এই দুই নেতার প্রতি আস্থা মোট ৬৬ শতাংশের কিছু বেশি।অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন ২৫ দশমিক ৪ শতাংশ মানুষ, যদিও তিনি এর আগে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে কখনো জয়ী হননি। মাত্র ৭ শতাংশ উত্তরদাতা মনে করেন, আগামী নির্বাচনের পর শেখ হাসিনার পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে।এ ছাড়া শূন্য দশমিক ৬ শতাংশ মানুষ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে এবং শূন্য দশমিক ২ শতাংশ মানুষ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি. এম. কাদেরকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন।জরিপে দেশের ৫টি নগর এবং ৫টি গ্রাম বা আধা–শহর এলাকার ১৮–৫৫ বছর বয়সী মোট ১ হাজার ৩৪২ জনের মতামত নেওয়া হয়। এর মধ্যে পুরুষ ৬৭৪ জন এবং নারী ৬৬৮ জন। অংশগ্রহণকারীরা বিভিন্ন আয়, শ্রেণি ও পেশার মানুষ। জরিপের তথ্য সংগ্রহ করা হয় ২১ থেকে ২৮ অক্টোবর।জরিপকারী প্রতিষ্ঠান জানায়, এটি একটি মতামত জরিপ। এটি দেশব্যাপী প্রতিনিধিত্বমূলক হলেও নির্দিষ্ট কোনো নির্বাচনী এলাকার প্রতিফলন নয়। জরিপের নমুনায় রাখা হয়েছে এমন ব্যক্তিদের, যারা অনলাইন বা ছাপা পত্রিকা পড়েন এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অটোরিকশাচালক আজমের সততার অনন্য দৃষ্টান্ত 

কেশবপুরে ১২২ জন ডেঙ্গুতে আক্রান্ত নেই মশা নিধণের কার্যক্রম

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচী ঈদগাঁও উপজেলায় পালিত

সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক

সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রেডিটেশনের অগ্রগতি বিষয়ে ডিসিপ্লিন প্রধানদের সঙ্গে উপাচার্যের বৈঠক:

কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বাংলাদেশ পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি

খেলতে গিয়ে ডোবায় পড়ে প্রাণ গেল ২ বছরের জবার সবার অজান্তে পানিতে তলিয়ে গেল নিষ্পাপ শিশু—কৃষ্ণনগরে শোকের মাতম

১০

জমে উঠেছে ডুমুরিয়ার রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির অভিভাভক পদের নির্বাচন

১১

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় লাইব্রেরি ওরিয়েন্টেশন ট্রেনিং অনুষ্ঠিত:

১২

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম:

১৩

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে একলক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় 

১৪

বটিয়াঘাটা উপজেলার সিলিন্দামারী মোড়ে গোবিন্দের মৃত্যু নিয়ে প্রশ্ন, স্ট্রোক নাকি হত্যা?

১৫

বটিয়াঘাটায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযান, অবৈধ পাটা ও জাল বিনষ্ট:

১৬

খুলনা বিশ্ববিদ্যালয় ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের আয়োজনে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চারাগাছ বিতরণ করছে শিক্ষার্থীরা উদ্বোধন করেন : খুলনা বিশ্ববিদ্যালয় উপাচার্য 

১৭

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে দেশের মেধাবী সন্তানদের ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী

১৮

ভূমি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি:

১৯

কয়রায় ডিআইডিআরএম কল প্রোগ্রামের সমন্বয় সভা অনুষ্ঠিত

২০