Bntv245487
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডেস্ক :

বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম খাত চিংড়ি রপ্তানিকে ঝুঁকির মুখে ঠেলে দিয়ে ডুমুরিয়ায় গড়ে উঠেছে চিংড়িতে অপদ্রব্য পুশের একটি গোপন আস্তানা। দিনের আলো ফুরাতেই নির্জন এলাকায় টিনশেডের একটি ঘরের দরজা বন্ধ করে শুরু হয় গলদা ও বাগদা চিংড়িতে জেলি ও অন্যান্য অপদ্রব্য ঢোকানোর কাজ। অভিযোগ রয়েছে, প্রশাসনের চোখের সামনেই বছরের পর বছর ধরে চলা এ প্রতারণার নেপথ্যে রয়েছে একটি প্রভাবশালী সিন্ডিকেট।সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, চুকনগর মডেল মহিলা কলেজ সড়কে জনৈক ইছোবরণ এর ধানের মিলের পাশে টিনশেডের ওই ঘরটিকে ব্যবহার করা হচ্ছে অপদ্রব্য পুশিং সেন্টারথ হিসেবে। প্রতিদিন বিকেল সাড়ে ৩টার পর বিভিন্ন স্থান থেকে চিংড়ি এনে সেখানে জমা করা হয়। এরপর বাইরে থেকে দরজা আটকে সন্ধ্যা পর্যন্ত চলে অপদ্রব্য পুশের কাজ। পুরো প্রক্রিয়াটি চলে অনেকটা গোপন কারখানার আদলে।স্থানীয়দের ভাষ্য, চুকনগর বাজার এবং মৎস্য আড়ত থেকে বেশ দূরে গোলাম রোডের মাথার নির্জন স্থানটি ইচ্ছাকৃতভাবেই বেছে নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষের নজর এড়ানো যায়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এখানে অবৈধ কার্যক্রম চললেও রহস্যজনক কারণে তা বন্ধ হয়নি।স্থানীয় চিংড়ি ব্যবসায়ী মেহেদী এই কার্যক্রমের সঙ্গে জড়িত। তার নিয়ন্ত্রণে প্রতিদিন বিপুল পরিমাণ গলদা ও বাগদা চিংড়িতে জেলি জাতীয় পদার্থ পুশ করে কৃত্রিমভাবে ওজন বাড়ানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। পরে এসব চিংড়ি বাজার ও বিভিন্ন আড়তে সরবরাহ করা হয়।হয়।সংশ্লিষ্টরা বলছেন, চিংড়িতে অপদ্রব্য পুশ শুধু ভোক্তা প্রতারণা নয়; এটি দেশের রপ্তানি খাতের জন্যও মারাত্মক হুমকি। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চিংড়ির গ্রহণযোগ্যতা ও সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে এ ধরনের অপকর্ম।সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে এর আগেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে একই অপরাধে ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। কিন্তু সেই শাস্তি কার্যত কোনো প্রভাব ফেলেনি। বরং অভিযোগ উঠেছে, জরিমানার পরও আরও বেপরোয়া হয়ে উঠেছে এই অবৈধ ব্যবসা।এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোহাম্মদ জিল্লুর রহমান রিগান বলেন, “চিংড়িতে অপদ্রব্য পুশ করার দায়ে আগে ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছিল। নতুন করে অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। খুব শিগ্গিরই অভিযান পরিচালনা করা হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০