আড়ংঘাটা প্রতিনিধি অনুপম মল্লিক।ডুমুরিয়া রংপুর কল্যাণী সংঘ ত নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজ সেবক ব্যবসায়ী চারুচন্দ্র বালা ,(,৭৫) দীর্ঘদিন বার্ধক্য জনিত কারণেশারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। 27 সেপ্টেম্বর রবিবার বিকাল ৪:১০ মিনিটে পরলোক গমন করেছেন। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুকালে তিনি দুই ছেলে এক মেয়ে স্ত্রী ও অসংখ্য গুনগ্রাহী আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ১২ নং রংপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মন্ডল প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র বিশ্বাস সমাজসেবক ডাক্তার অনুপম মল্লিক ৩ নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার মিলন হালদার মহিলা মেম্বার মাধুরী মল্লিক শিক্ষক-বিপ্র হালদার সমাজসেবক অনুপ বসাক সহএলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন। রংপুর ঠাকুর জিরপুকুর মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মন্তব্য করুন