Bntv245487
৮ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননাপ্রাপ্ত দুই শিক্ষকের সৌজন্য সাক্ষাৎ

আবিদুর রহমান আলিফ 

শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও শিক্ষকতায় উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই কৃতী শিক্ষক। বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে গত ০৫ অক্টোবর (সোমবার) প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের হাতে সম্মাননা স্মারক, চেক ও সনদপত্র তুলে দেন। সম্মাননাপ্রাপ্ত শিক্ষকরা হলেন- বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মুরছালিন বিল্লাহ এবং অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান।দুই কৃতী শিক্ষক খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য তাঁদের মর্যাদাপূর্ণ জাতীয় সম্মাননা অর্জনের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।উপাচার্য বলেন, শিক্ষকদের মেধা, নিষ্ঠা ও গবেষণার মাধ্যমে অর্জিত সাফল্য শুধু তাঁদের ব্যক্তিগত অর্জন নয় বরং তা বিশ্ববিদ্যালয় ও দেশের জন্যও গৌরবের। এ ধরনের জাতীয় স্বীকৃতি শিক্ষকদের আরও অনুপ্রাণিত করবে এবং উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্মাননাপ্রাপ্ত এ দুই শিক্ষক তাঁদের জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অগ্রযাত্রায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় চাঞ্চল্যকর তাঁতিদল নেতা হুমায়ুন কবির হত্যা মামলার ৩নং আসামি ফায়েক শেখ ঢাকায় গ্রেপ্তার

১

ডুমুরিয়ায় জলদস্যুর বাড়ি থেকে দেশীয় পাইপগান উদ্ধার: পুলিশের বিশেষ অভিযানে আটক আতঙ্ক..

২

হঠাৎ করে গ্যাসের মূল্যবৃদ্ধি এটা কিসের নমুনা?

৩

পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার

৪

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বটিয়াঘাটা উপজেলার বিএনপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত :

৫

ডুমুরিয়ায় কথিত জলদস্যুর বাড়িতে পুলিশের অভিযান, পাইপগান উদ্ধার; আটক ১ গভীর রাতে বিশেষ অভিযান, আত্মসমর্পণের দাবি পরিবারের; অস্ত্রের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করছে পুলিশ

৬

মাননীয় প্রধানমন্ত্রীর খুলনা জেলায় আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন স্থান পরিদর্শন: খুলনা জেলা পুলিশ সুপার

৭

মানচিত্রে গ্রাম আছে, উন্নয়নে নেই! ডুমুরিয়ার ময়নাপুর যেন এক বিচ্ছিন্ন জনপদ ৩৫ পরিবারের গ্রামে নেই স্কুল, দোকান, চিকিৎসা কিংবা কর্মসংস্থান; পরিত্যক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন গোডাউন

৮

মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান:

৯

সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, ডাকাতদের কবল থেকে ৫ জেলে জীবিত উদ্ধার

১০

দিরাই জারুলিয়া গ্রামে বিদ্যুৎতের আগুনে ১৪টি পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

১১

ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, রংপুরসহ উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থাকে প্রাধান্য দিয়ে দ্বিতীয় যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন : প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

কেশবপুরে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৩

ইসলামাবাদে রাস্তা না থাকায় ধানক্ষেত দিয়ে লাশের খাটিয়া নিলো স্থানীয়রা

১৪

দাকোপে প্রধান শিক্ষক সুরাঞ্জন বিশ্বাসের অপসারণের দাবীতে মানব বন্ধন

১৫

গোপালগঞ্জে দোলা ও ইমাদ পরিবহনের সংঘর্ষে ভ্যানচালক নিহত, আহত অন্তত ১০ জন

১৬

সাতক্ষীরার কালীগঞ্জে ১০০ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৭

কাশিয়ানীতে ১ হাজার ৩৮০ পিস ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

১৮

ঈদগাঁওর নাসী খাল থেকে রাতের আঁধারে বালু উত্তোলন 

১৯

বীরগঞ্জে জমির সীমানা বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত মেম্বারসহ হাসপাতালে ভর্তি ৭ জন

২০