Bntv245487
৪ নভেম্বর ২০২৬, ২:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা( খুলনা) প্রতিনিধি। :-খুলনার পাইকগাছা থানা পুলিশের তাৎক্ষণিক তৎপরতা এবং বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় মোবাইল হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারক চক্রের হাতিয়ে নেওয়া ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশের এই যুগোপযোগী পদক্ষেপে সম্পূর্ণ টাকা ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগী মাহাবুর রহমান।পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভুক্তভোগী মাহাবুর রহমান রাজশাহীর মতিহার থানার আব্দুল মালেক দপ্তরির ছেলে। তিনি বিগত চার বছর ধরে পাইকগাছায় ‘ওরিয়ন ফার্মাসিউটিক্যালস’-এর মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) হিসেবে কর্মরত আছেন।তাঁর রাজশাহীর মোহনপুরস্থ সোনালী ব্যাংকের মৌগাছী শাখায় একটি ব্যাংক হিসাব (নম্বর: ২৯০১২২১০২৫১৯৭) রয়েছে, যা তিনি মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচালনা করে থাকেন। গত ২৯ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে হঠাৎ একটি ‘আপডেট’ চাওয়া হয়। বিষয়টি না বুঝে তিনি আপডেট সম্পন্ন করেন। এর প্রায় ৪৫ মিনিট পর ফোনটি সচল হলে সোনালী ব্যাংক থেকে পরপর দুটি অননুমোদিত লেনদেনের বার্তা পান তিনি। পরে ব্যাংক অ্যাকাউন্ট যাচাই করে দেখেন, তাঁর হিসাব থেকে কৌশলে ৬ লাখ ২০ হাজার টাকা সরিয়ে নেওয়া হয়েছে।ভুক্তভোগীর ধারণা, অজ্ঞাতনামা কোনো প্রতারক চক্র তাঁর মোবাইল ফোন হ্যাক করে এই অর্থ আত্মসাতের চেষ্টা চালিয়েছিল।এ ঘটনায় তাৎক্ষণিক অভিযোগ পাওয়ার পর পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের দিকনির্দেশনায় এসআই একরামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম মাঠে নামে। পুলিশ ও বাংলাদেশ ব্যাংকের সম্মিলিত ও দ্রুত পদক্ষেপের কারণে প্রতারকরা ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন করতে ব্যর্থ হয়। পরবর্তীতে কারিগরি সহায়তায় ভুক্তভোগীর নিজ ব্যাংক হিসাবের মাধ্যমেই পুরো ৬ লাখ ২০ হাজার টাকা ফেরত দেওয়া হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির বলেন।পাইকগাছা থানা পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো সাইবার অপরাধ ও সমস্যায় সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

প্রেরক
মোঃ শফিয়ার রহমান।
পাইকগাছা খুলনা প্রতিনিধি।
০১৭১২-৩৩৩১৯৫

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা-বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

১

বীরগঞ্জে ঈদগাহ ও খেলার মাঠের বেহাল দশা পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ইসলাম, সংস্কারে সহযোগিতার আশ্বাস

২

চরবানিয়ারী ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই: চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান।

৩

চরবানিয়ারী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আলমগীর হোসেন, ঘোষণা করলেন যুগান্তকারী নির্বাচনী ইশতেহার

৪

কেশবপুরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম-এর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

৫

ডুমুরিয়ায় একই পরিবারের তিনজনকে পিটিয়ে জখমের অভিযোগ বাঁশের লাঠি ও কুড়ালের আঘাত, দা নিয়ে ধাওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগ

৬

কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য ‍র‌্যালি অনুষ্ঠিত : বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম এমপি

৭

খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা মূল্যায়ন বিষয়ক কর্মশালা পেশাগত দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবে নতুন মূল্যায়ন পদ্ধতি : ইউজিসি সদস্য

৮

পাইকগাছার লস্করে গণকবরস্থান প্রতিষ্ঠা ও মসজিদ উন্নয়নে আলোচনা সভা

৯

সুন্দরবনে বনদস্যুদের দৌরাত্ম্য, জিম্মি বনজীবীরা; নিরাপত্তার দাবিতে কয়রায় মানববন্ধন

১০

পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন অনুষ্ঠিত

১১

পাইকগাছায় শিক্ষার্থীদের মধ্যে দুই শতাধিক গাছের চারা বিতরণ

১২

ইসলামাবাদে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ড্রেজার মেশিন ও বালু জব্দ

১৩

দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াও !!

১৪

প্রাইম টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কেএম শহীদুল ইসলাম

১৫

৬ নভেম্বর নগর যুব সম্মেলন সফলে জরুরী বৈঠক অনুষ্ঠিত

১৬

ধামইরহাটে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সভা অনুষ্ঠিত

১৭

ব্রজগোপালকে আহবায়ক ও রতীশকে সদস্য সচিব করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ পৌর শাখার ১১ সদস্য বিশিষ্ঠ নতুন এ্যাডহক কমিটি গঠন

১৮

দাকোপে সুন্দরবন সংলগ্ন রিসোর্টগুলো পরিদর্শনকরেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

১৯

তারেক রহমানের খুলনা আগমন ঘিরে রঘুনাথপুরে বিএনপির প্রস্তুতি সভা, সড়কে মিছিল

২০