Bntv245487
১০ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইলিশ রক্ষায় দাকোপের পশুর নদীতে যৌথ অভিযান: বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও বিনষ্ট

​শেখ মাহতাব হোসেন।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ’ নিরাপদে ডিম ছাড়ার সুযোগ করে দিতে খুলনার দাকোপে পশুর নদীতে এক যৌথ অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ ও উপজেলা মৎস্য অধিদপ্তর। গত বৃহস্পতিবার পশুর নদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দিনব্যাপী এ বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানকালে নদী থেকে আনুমানিক ৭০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৫টি বেহুন্দী জাল জব্দ করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত এসব অবৈধ জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।​অভিযানে নেতৃত্ব দেন নৌ পুলিশের দক্ষিণ বিভাগের অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়। এসময় আরও উপস্থিত ছিলেন নৌ পুলিশ খুলনা অঞ্চলের পুলিশ সুপার ডা. মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ, দাকোপ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. নুরুল আমিন হাওলাদার এবং দাকোপের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক।অভিযান শেষে নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায় বলেন, “জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় আমাদের অবস্থান জিরো টলারেন্স। মা ইলিশ ডিম ছাড়ার এই বিশেষ সময়ে কোনো অসাধু জেলেকে নদীতে নামতে দেওয়া হবে না। পশুর নদীসহ দক্ষিণাঞ্চলের সবকটি প্রজনন ক্ষেত্রে নৌ পুলিশের কঠোর নজরদারি ও টহল অব্যাহত থাকবে।”
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক জানান, “ইলিশের বংশবৃদ্ধির জন্য এই প্রজনন মৌসুম অত্যন্ত সংবেদনশীল। কারেন্ট ও বেহুন্দী জালের মতো ক্ষতিকারক ফাঁদ মা ইলিশ ও জাটকার স্বাভাবিক বিচরণে বড় বাধা। দেশীয় ইলিশের উৎপাদন বাড়াতে এবং প্রজনন নিশ্চিত করতে এই নিষিদ্ধ সময়ে অভিযান আরও জোরদার করা হবে।”
মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী জেলে ও সাধারণ মানুষকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার এবং অবৈধ উপায়ে মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম থেকে সোনাডাঙ্গা থানার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিম গ্রেফতার

১

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন:

২

তৃণমূল জাগপা’র পক্ষ থেকে শোক প্রকাশঃ

৩

ঈদগাঁওতে সরকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত 

৪

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

৫

প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত ইমতিয়াজ, কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন ও শুভেচ্ছা

৬

ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ

৭

ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

৮

ঈদগাঁওতে অবৈধ ক্লিনিকে অভিযান ও সিলগালা

৯

বটিয়াঘাটা উপজেলার ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন:

১০

খুলনা স্টেডিয়াম ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন করেন :প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

প্রধানমন্ত্রী সফরের দিনেই আবার ও খুলনায় গুলি ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!

১২

ডুমুরিয়া প্রেসক্লাব নির্বাচন ১১ পদে ২২ মনোনয়নপত্র, সভাপতি-সম্পাদক পদে জমজমাট লড়াইয়ের আভাস

১৩

ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাংবাদিক জি এম ফিরোজ

১৪

ঈদগাঁওর গ্রামীন সড়কে চলাচলে চরম ঝুঁকি : দূর্ঘটনার আশংকা

১৫

জরুরি বিজ্ঞপ্তি

১৬

পোকখালীতে অবৈধভাবে মাটি কাটায় তিন ডাম্পার জব্দ, দেড় লক্ষ টাকা জরিমানা

১৭

খুলনা-বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

১৮

বীরগঞ্জে ঈদগাহ ও খেলার মাঠের বেহাল দশা পরিদর্শনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল ইসলাম, সংস্কারে সহযোগিতার আশ্বাস

১৯

চরবানিয়ারী ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই: চেয়ারম্যান প্রার্থী জাহিদুর রহমান।

২০